১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অস্কারে এবার আলোচনায় যারা

অস্কারের প্রথম আসর বসে ১৯২৯ সালে হলিউড রুজভেল্ট হোটেলে, অনুষ্ঠানটির আয়ু ছিল মাত্র ১৫ মিনিট।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2024, 10:46 PM

Updated : 11 Mar 2024, 10:28 AM

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৬তম আসর বসছে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে। কারা এবার অস্কার জিততে যাচ্ছেন, চলছে সেই আলোচনা।

একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের এই বার্ষিক আয়োজন শুরু হবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সন্ধ্যায়। ঘোষণা করা হবে ২০২৩ সালে সেরা চলচ্চিত্রসহ বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পুরস্কারজয়ীদের নাম। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে অস্কারের সোনালী ট্রফি।

Image

ডলবি থিয়েটার হলে  বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে অস্কারের সোনালী ট্রফি।

টানা দ্বিতীয়বার অস্কারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করবেন টিভি উপস্থাপক জিমি কিমেল। দুইশর বেশি দেশে সরাসরি দেখানো হবে জমকালো এই আয়োজন।

প্রথম অস্কারের আসর বসে ১৯২৯ সালে হলিউড রুজভেল্ট হোটেলে। অনুষ্ঠানটির আয়ু ছিল মাত্র ১৫ মিনিট। কালে কালে অনুষ্ঠানের সময়সীমা বিস্তৃত হয়েছে।

Image

গেল বছরজুড়ে আলোচিত সিনেমা ‘ওপেনহাইমার’ অস্কারেও এগিয়ে।

জার্মান-আমেরিকান অভিনেত্রী জাসি বিটস ও মার্কিন অভিনেতা জ্যাক কুয়েড মঙ্গলবার গত ২৪ জানুয়ারি কালিফোর্নিয়ার স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে অস্কারের ২৩ শাখায় মনোনয়ন তালিকা প্রকাশ করেন। 

সেরা সিনেমা এবং সেরা অভিনেতাসহ সর্বোচ্চ ১৩টি শাখায় মনোনয়ন পেয়ে এগিয়ে থাকা ক্রিস্টোফার নোলানের সিনেমা ‘ওপেনহাইমার’ এবার অস্কার আসরে ঝড় তুলবে বলেই ধারণা করছেন চিত্র সমালোচকরা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী হতে যুক্তরাষ্ট্র হাতে নিয়েছিল পারমাণবিক বোমা তৈরির প্রকল্প 'ম্যানহটান প্রজেক্ট'। সেই প্রকল্পের প্রধান বিজ্ঞানী জে রবার্ট ওপেনহাইমার পরে ‘পারমাণবিক বোমার জনক’ আখ্যা পান। তাকে নিয়ে এই সিনেমা। 

Image

‘ওপেনহাইমার’ সিনেমার জন্য অস্কারে উচ্চকিত নাম ব্রিটিশ নির্মাতা ক্রিস্টোফার নোলান।

নন্দিত ব্রিটিশ নির্মাতা নোলান বারবার ব্যবসাসফল সিনেমা উপহার দিলেও পুরস্কার খুব একটা পান না। তার ‘মেমেন্টো’, ‘দ্য ডার্ক নাইট’, ‘ইনসেপশন’ বা ‘ডানকার্ক’ তুমুল আলোচিত হয়েছে, কিন্তু উল্লেখযোগ্য কোনো পুরস্কার জেতেনি।

কিন্তু ‘ওপেনহাইমার’ চলতি বছরে 'গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস’ ও ‘বাফটা’ জিতে নেওয়ায় নোলান অস্কারের কাছাকাছি পৌঁছে গেছেন বলে মনে করছেন কেউ কেউ।

এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন কিলিয়ান মার্ফি।সেরা অভিনেতার পুরস্কারের জন্য মনোনয়নের তালিকায় তার নামও রয়েছে। আর রবার্ট ডাউনি জুনিয়র পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার মনোনয়ন।

Image

পুরস্কার নিয়ে ভাবছেন না ‘ওপেনহাইমার’ তারকা কিলিয়ান মার্ফি।

ভিক্টোরিয়ান যুগে নারী স্বাধীনতার গল্প নিয়ে ইয়োর্গস লানথিমোস নির্মিত ‘পুওর থিংস’ অস্কারের ১১টি শাখায় মনোনয়ন পেয়েছে। ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ১০টি, ‘বার্বি’ ৮টি ও ‘মায়েস্ত্রো’ ৭টি শাখায় মনোনয়ন পেয়েছে।

‘আমেরিকান ফিকশন’, ‘অ্যানাটমি অব আ ফল’, ‘দ্য হোল্ডওভারস’, ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ সিনেমাগুলো পাঁচটি করে মনোনয়ন পেয়েছে।

Image

মার্কন অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন

সেরা অভিনেত্রীর তালিকায় পাঁচজনের নাম এসেছে তাদের মধ্যে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমার জন্য লিলি গ্ল্যাডস্টোন অস্কার পেলে তিনি হবেন প্রথম অস্কার জয়ী নেটিভ আমেরিকান।

Image

অভিনেত্রী এমা স্টোন।

তবে সিনে সমালোচকরা এক্ষেত্রে ‘পুওর থিংস’ সিনেমার অভিনেত্রী এমা স্টোনকে অভিনয় দক্ষতায় এগিয়ে রাখছেন।

Image

৮১ বছর বয়সী এই পরিচালক মার্টিন স্কোরসেজি

তালিকায় নাম আসা নির্মাতাদের মধ্যে মার্টিন স্কোরসেজি সবচেয়ে বর্ষীয়ান। ৮১ বছর বয়সী এই পরিচালক ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ বানিয়ে দারুণ নাম করেছেন। এ পর্যন্ত অস্কারে তিনি মনোনয়ন পেয়েছেন দশবার, পেয়েছেন একবার।

স্কোরসেজির দীর্ঘদিনের সহকর্মী থেলমা স্কুনমেকার এর আগে সম্পাদনায় অস্কার পেতে মনোনয়ন পেয়েছেন নয়বার। অস্কার পেয়েছেন তিনবার। স্কুনমেকারের প্রত্যাশা চতুর্থ জয়। 

এবারে মনোনয়নে সেরা নির্মাতা, অভিনেতা-অভিনেত্রীর তালিকা থেকে ছিটকে পড়লেও যুক্তরাষ্ট্রের নারী নির্মাতা গারউইগের সিনেমা ‘বার্বি’ নিয়ে উচ্ছ্বসিত চলচ্চিত্রপ্রেমীরা। ‘বার্বি’ বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ১ দশমিক ৪ বিলিয়ন ডলার আয় করে ২০২৩ সালে। প্রথম নারী চলচ্চিত্রকার হিসেবে এককভাবে এই মাইলফলক অর্জন করেছেন গ্রেটা গারউইগ।

ধরে নেওয়া হয়েছিল গারউইগ এবং এ সিনেমার নায়িকা মার্গট রবির নাম সেরা নির্মাতা এবং সেরা অভিনেত্রীর তালিকায় দেখা যাবে; কিন্তু সেটি হয়নি।

পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর দৌড়ে এসেছে বার্বির অভিনেত্রী আমেরিকা ফেরারার নাম; আর পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হিসেবে ‘বার্বি’র দ্বিতীয় মূল চরিত্র করা রায়ান গসলিংয়ের নাম তালিকায় এসেছে।

Image

অস্কারে ৮ শাখায় মনোনয়ন পায় বার্বি

এছাড়া, সেরা রূপান্তরিত চিত্রনাট্য, সেরা মৌলিক গান, সেরা শিল্প নির্দেশনা এবং সেরা পোশাক পরিকল্পনা শাখায় অস্কারে মনোনীত হয়েছে ‘বার্বি।

মনোননয় তালিকা

  • সেরা চলচ্চিত্র

আমেরিকান ফিকশন

অ্যানাটমি অব আ ফল

বার্বি

দ্য হোল্ডওভারস

কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন

মায়েস্ত্রো

ওপেনহাইমার

পাস্ট লাইভস

পুওর থিংস

দ্য জোন অব ইন্টারেস্ট

  • সেরা অভিনেতা

ব্র্যাডলি কুপার (মায়েস্ত্রো)

কোলম্যান ডমিঙ্গো (রাস্টিন)

পল জিম্যাটি, (দ্য হোল্ডওভারস),

কিলিয়ান মারফি (ওপেনহাইমার)

জেফ্রি রাইট (আমেরিকান ফিকশন)

  • সেরা অভিনেত্রী

অ্যানেট বেনিং (নায়াড)

লিলি গ্ল্যাডস্টোন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন)

স্যান্ড্রা হুলার (অ্যানাটমি অব আ ফল)

কেরি মালিগ্যান (মায়েস্ত্রো)

এমা স্টোন (পুওর থিংস)

  • পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী

এমিলি ব্লান্ট (ওপেনহাইমার)

দানিয়েল ব্রুকস (দ্য কালার পার্পল)

আমেরিকা ফেরেরা (বার্বি)

জোডি ফস্টার (নায়াড)

ডা’ভাইন জয় র‌্যান্ডলফ (দ্য হোল্ডওভারস)

  • পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা

স্টার্লিং কে ব্রাউন (আমেরিকান ফিকশন)

রবার্ট ডি নিরো (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন)

রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)

রায়ান গসলিং (বার্বি)

মার্ক রুফালো (পুওর থিংস)

  • সেরা পরিচালক

জাস্টিন ত্রিয়েত (অ্যানাটমি অব আ ফল)

মার্টিন স্কোরসেজি (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন)

ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)

ইয়োর্গস লানথিমোস (পুওর থিংস)

জনাথন গ্লেজার (দ্য জোন অব ইন্টারেস্ট)

  • সেরা রূপান্তরিত চিত্রনাট্য

আমেরিকান ফিকশন (কোর্ড জেফারসন)

বার্বি (গ্রেটা গারউইগ, নোয়া বাউমবাক)

ওপেনহাইমার (ক্রিস্টোফার নোলান)

পুওর থিংস (টনি ম্যাকনামারা)

দ্য জোন অব ইন্টারেস্ট (জনাথান গ্লেজার)

  • সেরা মৌলিক চিত্রনাট্য

অ্যানাটমি অব আ ফল (জাস্টিন ত্রিয়েত, আর্থার হারারি)

দ্য হোল্ডওভারস (ডেভিড হেমিংসন)

মায়েস্ত্রো (ব্র্যাডলি কুপার, জশ সিঙ্গার)

মে ডিসেম্বর (স্যামি বার্চ ও অ্যালেক্স মেশানিক)

পাস্ট লাইভস (সেলিন সং)

  • সেরা মৌলিক গান

দ্য ফায়ার ইনসাইড - ফ্লেমিং হট (ডায়ান ওয়ারেন)

আই অ্যাম জাস্ট কেন - বার্বি (মার্ক রনসন, অ্যান্ড্রু ওয়াট)

ইট নেভার ওয়েন্ট অ্যাওয়ে - আমেরিকান সিম্ফনি (জন ব্যাটিস্ট, ড্যান উইলসন)

আ সং ফর মাই পিপল -কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন (স্কট জর্জ)

হোয়াট ওয়াজ আই মেইড ফর? – বার্বি (বিলি আইলিশ, ফিনিয়াস ও'কনেল)

  • সেরা মৌলিক সুর

লরা কার্পম্যান (আমেরিকান ফিকশন)

জন উইলিয়ামস (ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি)

রবি রবার্টসন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন)

লুদবিগ গোরানসন (ওপেনহাইমার)

ইয়ার্সকিন ফেনড্রিক্স (পুওর থিংস)

  • সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম

ইয়ো ক্যাপিটানো (ইতালি)

পারফেক্ট ডেইজ (জাপান)

সোসাইটি অব দ্য স্নো (স্পেন)

দ্য টিচারস লাউঞ্জ (জার্মানি)

দ্য জোন অব ইন্টারেস্ট (যুক্তরাজ্য)

  • সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম

দ্য বয় অ্যান্ড দ্য হেরন

এলিমেন্টাল

নিমোনা

রোবট ড্রিমস

স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স

  • সেরা প্রামাণ্যচিত্র

ববি ওয়াইন: দ্য পিপলস প্রেসিডেন্ট

দ্য ইটারনাল মেমোরি

ফোর ডটার্স

টু কিল আ টাইগার

টোয়েন্টি ডেইজ ইন মারিওপোল

  • সেরা পোশাক পরিকল্পনা

বার্বি (জ্যাকুলিন ডারেন)

কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন (জ্যাকুলিন ওয়েস্ট)

নেপোলিয়ন (ডেভ ক্রসম্যান ও জান্টি ইয়েটস)

ওপেনহাইমার (এলেন মিরোয়নিক)

পুওর থিংস (হলি ওয়াডিংটন)

  • সেরা রূপসজ্জা ও কেশসজ্জা

গোল্ডা

মায়েস্ত্রো

ওপেনহাইমার

পুওর থিংস

সোসাইটি অব দ্য স্নো

  • সেরা শিল্প নির্দেশনা

বার্বি (সারাহ গ্রিনউড ও কেটি স্পেনসার)

কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন (জ্যাক ফিস্ক ও অ্যাডাম উইলিস)

নেপোলিয়ন (আর্থার ম্যাক্স ও এলি গ্রিফ)

ওপেনহাইমার (রুখ ডে জং ও ক্লেয়ার কোফম্যান)

পুওর থিংস (সোনা হিথ, জেমস প্রাইস ও জুজা মিহালেক)

  • সেরা শব্দগ্রহণ

দ্য ক্রিয়েটর

মায়েস্ত্রো

মিশন: ইমপসিবল-ডেড রেকনিং পার্ট ওয়ান

ওপেনহাইমার

দ্য জোন অব ইন্টারেস্ট

  • সেরা সম্পাদনা

অ্যানাটমি অব আ ফল (লঁহো সেনেশাল)

দ্য হোল্ডওভারস (কেভিন টেন্ট)

কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন (থেলমা স্কুনমেকার)

ওপেনহাইমার (জেনিফার লেম)

পুওর থিংস (ইয়োর্গোস মাভ্রোপসারিভিস)

  • সেরা চিত্রগ্রহণ

এল কন্দে (এডওয়ার্ড লাশম্যান)

কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন (রদ্রিগো প্রিয়েতো)

মায়েস্ত্রো (ম্যাথু লাইবেশিক)

ওপেনহাইমার (হয়তে ফন হয়তেমা)

পুওর থিংস (রবি রায়ান)

  • সেরা ভিজ্যুয়াল ইফেক্টস

দ্য ক্রিয়েটর

গডজিলা মাইনাস ওয়ান

গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম থ্রি

মিশন: ইমপসিবল-ডেড রেকনিং পার্ট ওয়ান

নেপোলিয়ন

  • সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

দ্য আফটার

ইনভিনসিবল

নাইট অব ফরচুন

রেড হোয়াইট অ্যান্ড ব্লু

দ্য ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগার

  • সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র

লেটার টু আ পিগ

নাইন্টি-ফাইভ সেন্সেস

আওয়ার ইউনিফর্ম

পিচিডার্ম

ওয়ার ইজ ওভার!

  • সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র

দ্য এবিসিস অব বুক ব্যানিং

দ্য বারবার অব লিটল রক

আইল্যান্ড ইন বিটুইন

দ্য লাস্ট রিপেয়ার শপ

নাই নাই অ্যান্ড ওয়াই পো