১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস’: কার হাতে কোন পুরস্কার

সিনেমা ও টেলিভিশন সিরিজের সেরাদের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেওয়া হয়

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2026, 09:15 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দ্য বেভারলি হিলটন হোটেলে অনুষ্ঠিত হয়েছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮৩তম আসর। 

এই আসরে গেল ১২ মাসে মুক্তি পাওয়া সিনেমা ও টেলিভিশন সিরিজের সেরাদের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেওয়া হয়। সেই তালিকা তুলে ধরেছে বিবিসি।

জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতলেন যারা—

সেরা সিনেমা, ড্রামা: ‘হ্যামনেট’

সেরা সিনেমা: মিউজিক্যাল অথবা কমেডি: ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

ইংরেজি ছাড়া অন্য ভাষার সেরা সিনেমা: ‘দ্য সিক্রেট এজেন্ট’, ব্রাজিল

সেরা অ্যানিমেটেড সিনেমা: ‘কে-পপ ডেমন হান্টার্স’, নেটফ্লিক্স

সেরা অভিনেত্রী (ড্রামা) : জেসি বাকলি, ‘হ্যামনেট’

সেরা অভিনেতা (ড্রামা) : ওয়াগনার মোরা, ‘দ্য সিক্রেট এজেন্ট’

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অর কমেডি): রোজ বার্ন, ‘ইফ হ্যাড লেটস আই উড কিক ইউ’

সেরা অভিনেতা (মিউজিক্যাল অর কমেডি): টিমোথি শ্যালামে, ‘মার্টি সুপ্রিম’

সেরা নির্মাতা (মোশন পিকচার): পল টমাস অ্যান্ডারসন, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

সেরা মৌলিক গান: ‘গোল্ডেন’, ‘কে–পপ ডেমন হান্টার্স’

টেলিভিশন

সেরা টেলিভিশন সিরিজ, ড্রামা: ‘দ্য পিট’, এইচবিও ম্যাক্স

সেরা টেলিভিশন সিরিজ, মিউজিক্যাল অর কমেডি: ‘দ্য স্টুডিও’, অ্যাপল টিভি

সেরা লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অর মোশন পিকচার মেড ফর টেলিভিশন: 

‘অ্যাডোলোসেন্স’, নেটফ্লিক্স

‘গোল্ডেন গ্লোব’: ধারণা হল সত্যি, ডি ক্যাপ্রিওকে হারিয়ে জিতলেন শ্যালামে