১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শুভর ‘জ্যাজ সিটি’ সিরিজ দেখা যাবে ঈদে

জ্যাজ সিটির কেন্দ্রীয় চরিত্রের নাম জিমি রায়। চরিত্রটিতে অভিনয় করেছেন শুভ।

শুভর ‘জ্যাজ সিটি’ সিরিজ দেখা যাবে ঈদে
‘জ্যাজ সিটি’ সিরিজে আরিফিন শুভ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2026, 12:42 AM

Updated : 26 Aug 2026, 02:59 PM

অভিনেতা আরিফিন শুভ বলিউডে ‘জ্যাজ সিটি’ নামের যে সিরিজে অভিনয় করেছেন, সেটি প্রচারে আসছে মার্চ মাসে। 

ওটিটি প্ল্যাটফর্ম ‘সনি লিভে’ ১৯ মার্চ থেকে দেখা যাবে সিরিজটি।    

ইন্ডিয়া টুডে লিখেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী সময় ও সত্তরের দশকের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা ঘিরে নির্মিত হয়েছে ঐতিহাসিক থ্রিলার সিরিজ ‘জ্যাজ সিটি’। সনি লিভ সিরিজটির ট্রেইলার প্রকাশ করেছে।  

ট্রেইলারে দেখা গেছে, এক জ্যাজ ক্লাবের আড়ালে গড়ে ওঠা এই গল্পের প্রেক্ষাপট ১৯৭১ সালের কলকাতা শহর। শহরের পুরনো ঐতিহ্য আর রাজনৈতিক অস্থিরতার সংঘাতে এগিয়ে চলে কাহিনি।  

সংগীত, রহস্য এবং মানসিক দ্বন্দ্বের মিশ্রণে নির্মিত 'জ্যাজ সিটি' বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার তৈরি হওয়া এক প্রজন্মের গল্প, যাদের নীরবতা আর প্রতিরোধের মধ্যে একটিকে বেছে নিতে হয়েছিল। 

জ্যাজ ক্লাব নামের ওই জলসাঘরে প্রতিরাতের নাচ-গানের আসর থেকে উঠছিল বিপ্লবের ডাক, যা বদলে দিয়েছিল ইতিহাস, ভূগোল ও একটি জাতির ভবিষ্যত। সেই গল্পই দেখা যাবে সিরিজে।   

জ্যাজ সিটির কেন্দ্রীয় চরিত্রের নাম জিমি রায়। সেই চরিত্রে অভিনয় করেছেন শুভ। সাধারণত যে কোনো দ্বন্দ্ব-সংঘাত এড়িয়ে চলে চরিত্রটি। ট্রেইলারে তাকে খুব চৌকস হিসেবেই দেখানো হয়েছে, যার কাছে আছে সব সমস্যার সমাধান।    

ট্রেইলারে শুভর চরিত্রটি নিয়ে বলা হয়েছে, "জিমি দাবার ঘোড়ার মত চলে, ও কখনও সোজা রাস্তা দিয়ে চলে না, কিন্তু হঠাৎ এমন চাল মেরে বেরিয়ে যাবে, আপনি জানতেও পারবেন না।" 

ট্রেইলারটি ইনস্টাগ্রামে পোস্ট করে সনি লিভ লিখেছে, “পটভূমিতে ছিল সুর, কিন্তু শব্দ জ্বেলে দিচ্ছিল বিপ্লব। এক আত্মা জেগে উঠল। একটি ভাষা চিৎকার করল। একটি জাতি জন্ম নিল। সবকিছুর শুরু হয়েছিল ১৯৭১ সালে কলকাতার এক জ্যাজ ক্লাবের ছায়ায়। ‘জ্যাজ সিটি’ স্ট্রিমিং শুরু ১৯ মার্চ থেকে, শুধুমাত্র সনি লিভে।”  

সিরিজটির পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা সৌমিক সেন। ‘জ্যজ সিটির’ গল্পকার ও চিত্রনাট্যকারও তিনি। সৌমিক এর আগে ‘জুবিলি’ সিরিজ বানিয়ে পরিচিতি পান।

এই সিরিজে আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে সৌরসেনী মৈত্রকে। আরও রয়েছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শাতাফ ফিগার, আলেকজান্দ্রা টেলর, অমিত সাহাসহ অনেকে। 

সিরিজটি চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে মুক্তির কথা থাকলেও পরে তারিখ পিছিয়ে দেওয়া হয়। 

আরও পড়ুন:

শুভর বলিউড যাত্রা: 'জ্যাজ সিটিরমুক্তির তারিখ এল