১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শুভর বলিউড যাত্রা: ‘জ্যাজ সিটির’ মুক্তির তারিখ এল

‘জ্যাজ সিটি’ নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী সময় ও সত্তরের দশকের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা ঘিরে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2025, 01:40 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

‘নূর’ সিনেমায় অভিনেতা আরিফিন শুভকে নিয়ে আলোচনার মধ্যেই চমকে দিলেন তিনি।

বলিউডের ‘জ্যাজ সিটি’ সিরিজের টিজার প্রকাশ হয়েছে; তাতে শুভ লুক নিয়ে প্রশংসা করছেন তার ভক্ত অনুরাগীরা।

‘জ্যাজ সিটি’ নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী সময় ও সত্তরের দশকের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা ঘিরে। 

টিজারে শুভতে পাওয়া গেছে একাধিক ভিন্ন লুকে। কখনো ধূসর রঙের কাট স্যুটে কখনো আবার নাচের দৃশ্যে। 

রেট্রো স্টাইলের চুল আর পোশাকে সত্তরের দশকের আবহ ফুটিয়ে তুলেছেন জিমি রায় চরিত্রে রূপদানকারী শুভ। 

 সিরিজটির পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা সৌমিক সেন। ‘জ্যজ সিটির’ গল্পকার ও চিত্রনাট্যকারও তিনি। সৌমিক এর আগে ‘জুবিলি’ সিরিজ বানিয়ে পরিচিতি পান।

সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম ‘সনি লিভ’ এ আগামী বছরের ফেব্রুয়ারির ৬ তারিখে মুক্তি পাবে। 

সিরিজ নিয়ে এর আগে আনন্দবাজারে সৌমিক বলেছিলেন, সিরিজের গল্পে পুরনো কলকাতা শহরের আবহ তুলে ধরতে একটি ‘জ্যাজ ক্লাব’ দেখানো হবে। এছাড়া ইংরেজিসহ নানা ভাষার গান শোনা যাবে সিরিজে, শোনা যাবে মুম্বাইয়ের এক জ্যাজ গায়িকার কণ্ঠও।

সিরিজে শুভর বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেত্রী সৌরসেনী মৈত্রকে। এছাড়াও রয়েছেন, কলকাতার ও এবং হিন্দি সিনেমার একাধিক অভিনেতা।