১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘বারান্দাতে বিকেলবেলা’ গানে এলিটা করিম

গানটি শোনা যাচ্ছে জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেল ও স্পটিফাই, আইটিউনসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

‘বারান্দাতে বিকেলবেলা’ গানে এলিটা করিম
‘বারান্দাতে বিকেলবেলা’ গানের পোস্টার। ছবি: জয় শাহরিয়ারের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2025, 10:41 AM

Updated : 26 Aug 2026, 01:25 PM

জয় শাহরিয়ারের কথা ও সুরে নতুন গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী এলিটা করিম। গানের নাম ‘বারান্দাতে বিকেলবেলা’।

 ‘বারান্দাতে বিকেলবেলা ধোঁয়া ধোঁয়া চায়ের পেয়ালা, হাতের মুঠোয় ঠাঁই পেয়েছে প্রিয় জীবনানন্দ'- এমন কথা দিয়ে শুরু গানটি। 

‘বারান্দাতে বিকেলবেলা’ শোনা যাচ্ছে জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেল ও স্পটিফাই, আইটিউনস, ডিজার, স্বাধীনসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

আজব রেকর্ডস থেকে প্রকাশ পাওয়া এই গানটির অ্যানিমেশন ভিডিও তৈরি করেছেন মীর হিশাম। গিটার বাজিয়েছেন সৈয়দ রিয়েল, বেইস গিটারে তানিম হাসান, কী-বোর্ডসে ফরহাদ ও শব্দ সংযোজন করেছেন আমজাদ হোসেন বাপ্পী।

‘বারান্দাতে বিকেলবেলা’ শিল্পীরা। ছবি: জয় শাহরিয়ারের সৌজন্যে।

‘বারান্দাতে বিকেলবেলা’ শিল্পীরা

নতুন গানটি নিয়ে এলিটা করিম বলেন, "অনেকদিন পর জয়ের কথা ও সুরে গান গাইলাম। সচরাচর যেমন গান করি তার থেকে বেশ আলাদা। আমার খুব ভালো লেগেছে গাইতে। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে শুনতে।"

এলিটা তার একজন প্রিয় শিল্পী বলে জানিয়েছেন জয় শাহরিয়ার। 

“তার কণ্ঠ আমার খুব পছন্দের। চেষ্টা করেছি অন্যরকম একটা গান তৈরি করতে। আশা করি যারা শুনবেন, তাদের ভালো লাগবে নস্টালজিয়ায় ভরপুর এই গান।"