Published : 24 Jun 2026, 10:33 AM
ফুটবল বিশ্বকাপ নিয়ে নতুন একটি গানে দীর্ঘদিন পর আবারও একসঙ্গে কাজ করেছেন ফুয়াদ আল মুক্তাদির ও মিলা ইসলাম। গানের নাম ‘কাণ্ডারি চল’।
‘কাণ্ডারি চল’ গানটি বুধবার থেকে শিল্পীদের চ্যানেলে ও প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে শোনা যাবে। গানটিতে মিলার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, বাম্মি, সানজানা, নাইজেরিয়ান শিল্পী অলিবয় ও র্যাপার ব্ল্যাক জ্যাং। গানটি লিখেছেন টাইগার চৌধুরী, মাহবুব মোর্শেদ, অলিবয় ও ব্ল্যাক জ্যাং।
বাংলাদেশি লোকসংগীতের আবহ, স্টেডিয়ামের উচ্ছ্বাস, আধুনিক ইলেকট্রনিক সাউন্ড, র্যাপ এবং পথঘাটের মানুষের কোলাহলসহ নানা বিষয় জায়গা পেয়েছে গানের মিউজিক কম্পোজিশনে। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মিরাজ হোসেন এবং প্রযোজনা করেছে রানআউট ফিল্মস।
ফুয়াদ আল মুক্তাদিরের সুর, সংগীতায়োজনে ‘তুমি কি সাড়া দেবে’, ‘বাপুরাম সাপুড়ে’ ও ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’র মত গান দিয়ে একসময় সাড়া ফেলেছিলেন মিলা।
দীর্ঘদিন পর কাজ এবং গানটি নিয়ে মিলা গ্লিটজকে বলেন, "অনেক বছর পর ফুয়াদ ভাইয়ের সঙ্গে কাজ করলাম। ফুয়াদ ভাইয়ের সঙ্গে গান করা আমার জন্য অন্যরকম এক অনুভূতি। কারণ আমার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর গান ও স্মৃতিগুলো তার সঙ্গে। 'কাণ্ডারি চল' গানটি ফুটবলকে খেলার গণ্ডি পেরিয়ে মানুষের স্বপ্ন, বন্ধুত্ব, প্রতিযোগিতা, আনন্দ। আর এটি আমাদের নতুন করে একসঙ্গে কাজ করার আনন্দেরও প্রকল্প।”
গানটা সবার ভালো লাগবে বলে প্রত্যাশা এই শিল্পী।