১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রণবীর অন্য সম্পর্কে জড়ালে আলিয়া করবেন কী?

বিয়ে বহির্ভূত সম্পর্ককে অস্বাভাবিক মনে করেন না, একথা বলে ট্রলড হচ্ছেন এই অভিনেত্রী।

রণবীর অন্য সম্পর্কে জড়ালে আলিয়া করবেন কী?

স্বামী রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাট।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2023, 01:30 AM

Updated : 31 Mar 2023, 12:31 PM

একের পর এক সম্পর্কে জড়িয়ে শেষে আলিয়া ভাটে ভিড়েছে রণবীর কাপুরের প্রেমের তরী; বিয়ে করেছেন, বাবা হয়েছেন। তবে এরপরও যদি নতুন কোনো সম্পর্কে জড়ান রণবীর, কী করবেন তখন আলিয়া?

আলিয়ার জন্য এর উত্তর দেওয়া বেশ কঠিন; কেননা তার বাবা মহেশ ভাট বিয়ে বহির্ভূত সম্পর্কে ছিলেন আলিয়ার মা সোনি রাজদানের সঙ্গে।

তবে একটি উত্তর এসেছিল আলিয়ার কাছ থেকে; সেখানে তিনি বলেছেন, বিয়ে বহির্ভূত সম্পর্ককে তিনি অস্বাভাবিক মনে করেন না। তবে সম্পর্কে বিশ্বাসভঙ্গকে সমর্থন করেন না তিনি।

আলিয়ার এই ভাষ্যও রণবীরের জন্য বিব্রতকর হওয়াটা স্বাভাবিক। কেননা, দীপিকা পাড়ুকোন কিংবা ক্যাটরিনা কাইফ ‘প্রেমিক’ রণবীরকে ছেড়ে যাওয়ার ক্ষেত্রে বিশ্বাসভঙ্গই কারণ দেখিয়েছিলেন তারা।

ভারতীয় সিনে পোর্টাল বলিউডশাদিস ডটকম আলিয়া ভাটের পুরনো একটি সাক্ষাৎকার সম্প্রতি ভাইরাল হওয়ার কথা জানিয়েছে। সেখানে বাবা মহেশ ভাটের প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিয়ে বহির্ভূত সম্পর্ক নিয়ে নিজস্ব দর্শন তুলে ধরেছিলেন তিনি।

Image

মহেশ ভাটের দ্বিতীয় স্ত্রী সোনি রাজদান

ভিডিওটি সামনে আসতেই আলিয়ার উপর ক্ষেপেছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় ‘ট্রল’ হচ্ছে তাকে নিয়ে। প্রশ্ন উঠেছে, স্বামী রণবীর যদি ওই ধরনের বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়ান আলিয়া কি তখনও কাজটি ‘স্বাভাবিক’ বলবেন? মানতে পারবেন তো?

প্রথম স্ত্রী কিরণ ভাটের সঙ্গে সংসার করার সময় চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট প্রেমে পড়েন ব্রিটিশ অভিনেত্রী এবং পরিচালক সোনিয়া রাজদানের। মহেশ-কিরণের মেয়ে পূজা ভাটের যখন ২১ বছর বয়স চলছে, তখন সোনিয়াকে বিয়ে করেন মহেশ। সোনির সংসারে জন্ম হয় আলিয়ার।

বাবা-মায়ের ওই প্রেমে অন্যায় কিছু দেখছেন না বলে সাক্ষাৎকারে বলেন আলিয়া।

তার ভাষ্য, “প্রেমে কিছু অসম্ভব আছে কি? কিন্তু আমি বিশ্বাস ভাঙাকে সমর্থন করছি না।

“হ্যাঁ আমার মায়ের সঙ্গে বাবা যে সম্পর্ক তৈরি করেছিলেন, সেটাকে বিয়ে বহির্ভূত সম্পর্ক বলে। জীবন সম্পর্কে একমুখী বা সাদাকালো ধারণা পোষণ করি না। জীবনের হিসাবের বাইরেও অনেক কিছু ঘটে। তবে শেষ পর্যন্ত ভালোর জন্যই হয়। “

এই নায়িকা বলেন, তিনি বিয়ে বহির্ভূত সম্পর্কে ইন্ধন জোগাচ্ছেন না। তার কথা হল, মানুষের জীবন এবং চরিত্র এমনই।

“আমি মানুষের প্রকৃতি নিয়ে বলতে চাইছি। সোজা-সরল অংকে সবার জীবন চলে না। আর প্রেমের এমন ঘটনা যুগে যুগে ঘটে থাকে। আমার বাবা-মায়ের প্রেম-বিয়ে বিরল বিষয় নয়।”

Image

মা-বাবার সঙ্গে আলিয়া ভাট

আলিয়ার ওই সাক্ষাৎকার নিয়ে কটাক্ষ করে একজন লিখেছেন, “এখন তাহলে অভিনেতা-অভিনেত্রীরা বিবাহবহির্ভুত সম্পর্ককে স্বাভাবিক বলছেন?”

“অন্য কারও প্রেমে পড়লে বিচ্ছেদে যাও, প্রতারণা কেন? দয়া করে আপনার সঙ্গীকে সম্মান করুন,” মন্তব্য আরেকজনের।

রণবীরের নাম নিয়ে একজনের প্রশ্ন. “যদি রণবীর পরকীয়া করেন তো মানতে পারবেন তো?

আলিয়ার ‘পরিণত’ মনের প্রশংসা এসেছে কারও কারও কাছ থেকে।

রণবীরকে আলিয়া বিয়ে করেছেন গত বছর, আর বিয়ের বছরেই কন্যা সন্তানের মা-বাবা হন এই তারকা দম্পতি।