১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জোভান-তটিনীর নাটক ‘মন বদল', আইটেম গানে টয়া

ঈদ উপলক্ষে সিএমভির ব্যানারে নির্মিত হয়েছে নাটকটি।

জোভান-তটিনীর নাটক ‘মন বদল', আইটেম গানে টয়া
‘মন বদল’ নাটকের অভিনয়শিল্পীরা। ছবি: সিএমভির সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2025, 10:56 AM

Updated : 26 Aug 2026, 12:50 PM

যমজ বোন জারা ও সারার জীবনের গল্প নিয়ে আসছে ঈদের বিশেষ নাটক ‘মন বদল’। 

নাটকে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী।

সিএমভির ব্যানারে নির্মিত হয়েছে নাটকটি। চিত্রনাট্য ও নির্মাণ করেছেন মাহমুদ মাহিন।

বিজ্ঞপ্তিতে সিএমভি জানিয়েছে, বরাবরের মত এবারের ঈদেও সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে এক ডজন বিশেষ নাটক ও টেলিছবি। সেসবের প্রচার শুরু হবে চাঁদরাত থেকে।

নাটকের পরিচালক মাহিন বলেছেন, পারিবারিক ক্লাইমেক্সের গল্প তিনি তুলে ধরেছেন ‘মন বদল’ নাটকে।। যমজ বোনদের মধ্যে যে মিল আর খুনসুটি থাকে, সেটা এই গল্পে দর্শক উপভোগ করতে পারবেন বলে মনে করেন তিনি। 

“শুধু তাই নয়, এক বোন যে আরেক বোনের জন্য চূড়ান্ত ছাড় দিতে পারে, সেটিও থাকছে এতে।"

‘মন বদল’ নাটকের অভিনয়শিল্পীরা। ছবি: সিএমভির সৌজন্যে।  

‘মন বদল’ নাটকের অভিনয়শিল্পীরা

গল্পে দেখানো হয়েছেন তরুণ চিকিৎসক আদিলের সঙ্গে বিয়ে ঠিক হবে জারার বোন সারার সঙ্গে। আর সেই বিয়ে নিয়েই ঘটে নানা ঘটনা। আদিল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান।  

নির্মাতা জানিয়েছেন, নাটকে বিশেষ চমক হিসেবে আছে আইটেম গান। যেখানে দেখা যাবে মুমতাহিনা চৌধুরী টয়াকে।