Published : 13 Apr 2026, 01:28 PM
অভিনেত্রী জয়া আহসানের বাড়িতে এবার পহেলা বৈশাখ এসেছে একটু আগে। ওই উৎসবে পান্তা-ইলিশ, খই, বাতাসা, মুড়িসহ নানা ধরনের খাবারে অতিথি আপ্যায়ন করেন জয়া। ছিল গানের আয়োজনও। আয়োজনের কয়েকটি ছবি জয়া পোস্ট করেছে সোশাল মিডিয়ায়। সেখানে তিনি লিখেছেন, ‘নিজ হাতে মাখা পান্তা, ইলিশের আয়োজন আর এক ঘর ভরা বাঙালিয়ানা’। সেখানে জয়ার পরিবারের সদস্যদের সঙ্গে অভিনয়-সংগীত জগতের কয়েকজনকে দেখা গেছে।

নিমন্ত্রিতদের মধ্যে ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সঙ্গে জয়ার মা এবং বোন।

ভাগ্য গণনার মজার খেলা খেলছেন গায়িকা সুনিধা নায়েক।

গান-বাজনা মাতিয়েছে পুরো আয়োজন।

বাতাসা, কদমা, মুড়ি, মুড়কি, পেয়ারা, তরমুজসহ দেশি ফলের কমতি দেখা যায়নি।

ইলিশ-পান্তা ছাড়াও ভাজি-ভর্তাসহ ছিল বাঙালি খাবারের নানান পদ।

কাচের চুড়ি আর সুতার সেলাইয়ের হাত পাখার ব্যবস্থা ছিল অতিথিদের জন্য।