Published : 06 Aug 2025, 04:34 PM
শুটিংয়ের ব্যস্ততা থেকে খানিকটা বিরতি পেলে তারকারা বেশিরভাগ সময়ে ব্যাগ-বোচকা গুছিয়ে বেরিয়ে পড়েন বাড়ি থেকে। কেউ দেশের মধ্যে ঘুরে বেড়ান, কেউ বা যান বিদেশের মাটিতে।
বেশিরভাগ সময় ভ্রমণের মুহূর্তগুলো ফেইসবুকে ভক্তদের সঙ্গে ভাগও করে নেন তারা।
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, মুমতাহিনা চৌধুরী টয়া, তৌসিফ মাহবুব, ইয়ামিন হক ববি ও রোকাইয়া জাহান চমককের দেশ-বিদেশ ঘুরে বেড়ানোর গল্প পাওয়া গেছে ফেইসবুকে তাদের পোস্ট করা ছবিতে।

অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের ফেইসবুকের পাতা বলে দেয় তিনি ঘুরতে পছন্দ করেন। এবার অভিনেত্রীকে পাওয়া গেল ভারতের মুম্বাইয়ের লোনাভালা খান্ডালায়। সবুজের মাঝে দাঁড়িয়ে তোলা বেশকিছু ছবি পোস্ট করেছেন মিম।

ছোটপর্দার অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া ঘুরেছেন শ্রীলঙ্কায়। সেখানার একটি সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ছবি তুলেছেন টয়া। সেসব ছবি পোস্ট করে ক্যাপশনে টয়া লিখেছেন, "সৈকতের ধারে খালি পায়ে হাঁটা মানে আত্মার সঙ্গে হাঁটা।"

অভিনেতা তৌসিফ মাহবুব আছেন কক্সবাজারে। ঘুরছেন সমুদ্র সৈকতে, ছবিও পোস্ট করছেন। অভিনেতা লিখেছেন, "এই ছুটির দিনে চলো হারিয়ে যাই"।

ঢাকাই সিনেমার নায়িকা ইয়ামিন হক ববি আছেন অস্ট্রেলিয়ায়। সেখান থেকে ফেইসবুকে নিয়মিত ছবি দিচ্ছেন তিনি।

ছোটপর্দার আরেক অভিনেত্রী রোকাইয়া জাহান চমক আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পেইনের অংশ হিসেবে নেপালে গেছেন। সেখানে পাহাড় ট্রেকিং করার বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানকার স্থানীয়দের সঙ্গে আলাপচারিতা এবং পরিবেশ নিয়ে সচেতনতা তৈরি করে বেশ দারুণ সময় কাটিয়েছেন বলে ছবির পোস্টে জানিয়েছেন অভিনেত্রী।