১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পরমব্রতের ‘পর্ণশবরীর শাপ’ এর ট্রেইলারে চিরঞ্জিৎ

পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালিত ওয়েব সিরিজ ‘পর্ণশবরীর শাপ’ হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে আগামী ১০ নভেম্বর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2023, 08:19 PM

Updated : 01 Nov 2023, 08:19 PM

ভূত চতুর্দশীর আগেই মুক্তি পেল পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালিত ওয়েব সিরিজ ‘পর্ণশবরীর শাপ’ এর ট্রেইলার। 

সোমবার মুক্তির দিনক্ষণ জানিয়ে হইচই প্ল্যাটফর্ম থেকে সোশ্যাল মিডিয়ায় ট্রেইলারটি শেয়ার করা হয়েছে।

ক্যাপশনে লেখা হয়েছে, ‘সন্ধ্যার পর যদি কেউ আপনাকে পিছন থেকে ডাকে, ফিরে তাকাবেন না।’

ওয়েব সিরিজ ‘পর্ণশবরীর শাপ’ এর মধ্য দিয়েই ওটিটি প্ল্যাটফর্মে পা রাখলেন বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। 

২ মিনিট ৫২ সেকেন্ডের ট্রেইলারে এক অন্য চিরঞ্জিৎকে দেখা গেছে। শান্ত অথচ তীক্ষ্ণ চোখ, এবং কপালে লাল তিলক এঁকে নিয়ে নীরেন্দ্রনাথ ভাদুড়ি অর্থাৎ ‘ভাদুড়ি মশাই’ রূপে ধরা দিয়েছেন অভিনেতা।

Image

চিরঞ্জিৎ চক্রবর্তী

ট্রেইলারে পাহাড়ের কুয়াশায় হাড়হিম করা কিছু দৃশ্যে অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের দেখা মিলেছে। সিরিজে মিতুলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই মিতুলকে বাঁচানোর জন্যই আপ্রাণ লড়াই করেছেন গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু ও অর্ণ মুখার্জির চরিত্র।

হইচই প্ল্যাটফর্মেই আগামী ১০ নভেম্বর থেকে দেখা যাবে ‘পর্ণশবরীর শাপ’।