১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যে সিনেমায় কোনো কাল্পনিক গল্প বলেননি অঞ্জন

ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনকে নিয়ে নির্মাতা-গায়ক অঞ্জন দত্তের বানানো ‘চালচিত্র এখন’ সিনেমাটির টিজার এসে গেছে। সিনেমায় মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন অঞ্জন নিজেই। গত বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি দেখানো হয়। সেখানে ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড ফর ইন্টারন্যাশনাল কম্পিটিশন অন ইনোভেশন ইন মুভিং ইমেজেস’ বিভাগে সিনেমাটি পুরস্কার পায়। এরপর চলতি বছরের জানুয়ারিতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও এই সিনেমাটি দেখানো হয় এবং সেখানে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান অঞ্জন। অঞ্জনের ভাষ্য, তিনি এখানে কোনো কাল্পনিক গল্প বলেননি। তার গুরুস্থানীয় মানুষটির (মৃণাল সেন) সঙ্গে যা যা স্মৃতি আছে, সেগুলোই তুলে ধরেছেন। আরও অভিনয় করেছেন শাওন চক্রবর্তী, সুপ্রভাত দাস, বিদীপ্তা চক্রবর্তী। মৃণালের জন্মশতবর্ষ উপলক্ষে তাকে নিয়ে অঞ্জনের বানানো এই সিনেমাটি মুক্তি পাবে আগামী ১০ মে প্রেক্ষাগৃহ ও ওটিটিতে একসঙ্গে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2024, 10:22 AM

Updated : 26 Apr 2024, 10:22 AM