১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এক সময়ের প্রেমিক-প্রেমিকা পরে কেন শত্রু! উত্তর জানাবে ‘মালিক’

‘তারকাঁটা’ ও ‘সাপলুডু’র পর মালিক সিনেমার মাধ্যমে পর্দায় শুভ-মিম জুটির হ্যাটট্রিক হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2026, 09:00 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

কোরবানির ঈদে মুক্তি পাওয়া আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত 'মালিক' সিনেমাটি এবার দেখা যাচ্ছে ঘরে বসে।

ওটিটি প্ল্যাটফর্ম 'উৎসবে' চলছে অ্যাকশন-থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘মালিক’; সিনেমাটি পরিচালনা করেছেন সাইফ চন্দন।

ওটিটিতে মুক্তি নিয়ে চন্দন বলেন, "যারা সিনেমাটি বড় পর্দায় দেখার সুযোগ পাননি কিংবা নতুন করে আবারও উপভোগ করতে চান তাদের জন্যই মূলত ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’-এ সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে। আশা করছি সবার সিনেমাটি ভালো লাগবে।"

শুভ ও  মিম সিনেমার মূল চরিত্র অভিনয় করেছেন। ‘তারকাঁটা’ ও ‘সাপলুডু’র সাফল্যের পর মালিক দিয়ে পর্দায় শুভ-মিম জুটির হ্যাটট্রিক হয়েছিল।

চিত্রনাট্যে দেখাচ্ছে, মায়ের সম্মান ও অধিকার আদায়, প্রেম, প্রতিশোধ এবং ক্ষমতার নির্মম দ্বন্দ্বের গল্প। যেখানে আরিফিন শুভ ও মিম প্রথমে একে অরের প্রেমিক-প্রেমিকা হলেও পরে প্রতিদ্বন্দী হয়ে উঠে।

অন্যান্য চরিত্রে কাজ করেছেন মিশা সওদাগর, মনিরা মিঠু, বড়দা মিঠু, ইরফান মৃধা শিবলু ও নিমা রহমানসহ একঝাঁক শিল্পী।

সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে সিনেমাটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অদিত রহমান। মোয়াজ্জেম হোসেন শাওনের প্রযোজনায় এতে নির্বাহী প্রযোজক হিসেবে ছিলেন সানজিদ আফফান।