১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাসুম রেজার যাত্রাপালা আবার আসছে মঞ্চে

বঙ্গবন্ধুর পাকিস্তানের কারাগারে বন্দি থাকার ঘটনাকে উপজীব্য করে পালাটি লিখেছেন মাসুম রেজা।

মাসুম রেজার যাত্রাপালা আবার আসছে মঞ্চে

যাত্রাপালা ‘নিঃসঙ্গ লড়াই’র একটি দৃশ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2022, 09:56 PM

Updated : 24 Aug 2022, 09:58 PM

নাট্য নির্দেশক হিসেবে খ্যাতি কুড়িয়েছেন আগেই, এবার যাত্রাপালা নিয়ে হাজির হচ্ছেন মাসুম রেজা।

রাজধানীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে তার লেখা প্রথম যাত্রাপালা ‘নিঃসঙ্গ লড়াই’।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাকিস্তানের কারাগারে বন্দি থাকার ঘটনাকে উপজীব্য করে পালাটি লিখেছেন মাসুম রেজা এবং মঞ্চে নির্দেশনা সাইদুর রহমান লিপন।

পালাকার মাসুম রেজা বলেন, “সত্যাশ্রয়ী গল্প নিয়ে যাত্রাপালাটি লিখেছি। এটি আমার লেখা প্রথম যাত্রাপালা।”

নির্দেশক সাইদুর রহমান লিপন বলেন, “নিঃসঙ্গ লড়াই নির্মাণ প্রক্রিয়ায় ‘যাত্রা’র প্রথা ও পরম্পরাগত পরিবেশনা জ্ঞান, কৌশল ও চর্চা-পদ্ধতির সাথে নগরায়তনে বিকশিত নাট্যকলা এবং পরিবেশনা সংশ্লিষ্ট জ্ঞানের মেলবন্ধন লক্ষ্য করা যাবে। পালাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের পাকিস্তানে জেল-জীবনের ঐতিহাসিক দিনগুলিকে ১১টি দৃশ্যে বিন্যস্ত করা হয়েছে।

Image

বঙ্গবন্ধুর ঘটনাকে উপজীব্য করে পালাটি লিখেছেন মাসুম রেজা

গত ৭ জানুয়ারি যাত্রাপালাটি প্রথম মঞ্চে আসে।

পালাটিতে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করবেন মিঠুন ইসলাম টিস্যু। যন্ত্রশিল্পী হিসাবে থাকবেন গোকুল গোষ, আয়ুব আলী ভুইয়া, রমজানুল হক ইমন, মোহাম্মদ আলী, মানিক খান, ভোলা ভৌমিক, জাহাঙ্গীর মিয়া, মেহেদী হাসান রাব্বি।

এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন এস এম শফি, আফসারুজ্জামান রনি, মোস্তফা জাফরুল আজম, সাখাওয়াত হোসেন সেলিম, রাহুল মজুমদার, শান্তনু সাহা, রইচ উদ্দীন আশীষ, আবুল কালাম আজাদ, পরিতোষ কুমার সাহা, লিয়াকত হোসেন, কাজী রফিকুল ইসলাম, তাহাজ উদ্দীন, সানাউল্লাহ, আসকার আলী ওয়াসিম, তুষার কান্তি মল্লিক, হরেন্দ্রনাথ মন্ডল, শিশির রহমান, জহির রায়হান, শাহানাজ পারভীন, লিপি শর্মা, ঝুমা তরফদার, স্বপ্না বিশ্বাস, মিলিতা সরকার, অনুরাধা মন্ডল, মুনজেরিন বিনতে সিথি, হুমায়রা জাহান নীড়, উজমা হাসান, লিপি পাল, শান্ত মানুষ, নাজমুল সরকার নিহাত, রেফাত হাসান সৈকত, প্রাঞ্জল রায়, অনিক দাস, জিসান আহমেদ।