১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এল হাবিবের নতুন গান 'জানিনা'

হাবিবের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি।

এল হাবিবের নতুন গান 'জানিনা'
'জানিনা' গানের পোস্টার। ছবি: গানের ভিডিও থেকে নেওয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2025, 01:58 PM

Updated : 10 Sep 2026, 12:44 PM

গায়ক ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ তার শ্রোতাদের জন্য নতুন নতুন গান বাঁধতে খুব একটা সময় নেন না। 

অল্প কিছুদিন বিরতি দিয়ে ‘জানিনা’ শিরোনামের নতুন একটি গান প্রকাশ করেছেন হাবিব।   

গায়কের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম স্পটিফাই, অ্যাপল মিউজিক, স্বাধীনসহ সব আন্তর্জাতিক স্ট্রিমিং অ্যাপেও এসেছে 'জানিনা'। 

'জানিনা, যে চলে যায় সে কী ফেরে হায়, এই হৃদয় কেন তবুও তারেই খুঁজে যায়'-গানের কথাগুলো লিখেছেন শ্রাবণ। সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই।

জুলাই মাসেই প্রচার হয়েছে হাবিবের ‘দিলানা’ শিরোনামের একটি গান।  

জুন মাসে 'হৃদয়ের কথা' নামের নাটকে হাবিবের 'ভালোবাসি শুধু যে তোমারে' গানটিও বেশ ‘সাড়া’ তোলে।

এর আগে গ্লিটজকে হাবিব বলেছিলেন, যেহেতু গরমের সময়ে কনসার্ট থাকে না, তাই এই সময়ে তিনি তার ইউটিউব চ্যানেলে গান প্রকাশ করার চেষ্টা করেন। এছাড়া বিজ্ঞাপনের সংগীতায়োজনও করে থাকেন তিনি।

“এভাবেই টুকটাক কাজ করে সময় কেটে যায়।আমি তো খুব বেশি প্রেশার নিয়ে কাজ করতে পছন্দ করি না।”

আরও পড়ুন: 

‘স্যার বললেন হাবিব গানটা আমার পছন্দ হয়েছে, তবে কষ্টের ভাব রাখতে হবে’

হাবিবের নতুন গান 'দিলানা'

হাবিব আতিয়ার 'ঘোর কেটে যায়'

হাবিব-অন্তরার 'মন বোঝে না'