১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘বলী’: এস্টার অ্যাওয়ার্ডের দুই শাখায় ইকবালের মনোনয়ন

‘বলী’ (দ্য রেসলার) সিনেমার জন্য সেরা চিত্রনাট্যকার ও সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছেন ইকবাল।

‘বলী’: এস্টার অ্যাওয়ার্ডের দুই শাখায় ইকবালের মনোনয়ন
এস্টার এওয়ার্ডের দুই শাখায় মনোনয়ন পেয়েছেন পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2025, 09:59 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

যুক্তরাষ্ট্রের গবেষক-শিক্ষাবিদ, নোবেল জয়ী সাহিত্যিক ও সিনেমা বোদ্ধাদের সংগঠন ‘ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব ফিল্ম, সায়েন্স অ্যান্ড আর্টস’ এর ‘এস্টার এওয়ার্ডে’ মনোনয়ন পেয়েছেন দেশের নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী।     

‘বলী’ (দ্য রেসলার) সিনেমার জন্য সেরা চিত্রনাট্যকার ও সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছেন তিনি।   

বিজ্ঞপ্তিতে ইকবাল জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ভিত্তিক সংগঠন ‘আইআইএএফএসএ’ সম্প্রতি ঘোষণা করেছে এস্টার এওয়ার্ড মনোনয়নের তালিকা। সেখানে দুইটি মনোনয়ন পেয়েছেন তিনি।      

প্রতিক্রিয়া জানিয়ে ইকবাল বলেন, “এটা একদমই অপ্রত্যাশিত এবং চেনা ছকের বাইরে একটা মনোনয়ন। এখানে সারা বিশ্বের শীর্ষ সিনেমা গবেষকরা মূলত গোপনে ভোট দিয়েছেন। গোপন সংক্ষিপ্ত তালিকায় থাকা সিনেমাগুলো থেকে চুড়ান্ত মনোনয়ন বেছে নিয়েছেন বিচারকরা। বিষয়টা খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। 

“আর গত দুই বছরে বিশ্বজুড়ে প্রশংসিত সেরা সিনেমার তালিকায় বাংলাদেশের একটা সিনেমার নাম দেখাটা সবসময়ই আমার জন্য বিশেষ আনন্দের। ”      

মনোনয়ন তালিকায় অন্যান্য সিনেমাগুলোর মধ্যে আছে 'দ্য গার্ল উইথ দ্য নিডল' ( অস্কার ও গোল্ডেন গ্লোব মনোনীত), 'দ্য সিড অব দ্য সেক্রেড ফিগ' (অস্কার ও গোল্ডন গ্লোব মনোনীত), 'সাউন্ড অব ফলিং', 'ল্যাম্ব' এবং 'সন্তোষ' (কান)।