Published : 28 Dec 2025, 02:14 PM
নেটফ্লিক্সে এসেছে আলোচিত সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ এর পঞ্চম ও শেষ মৌসুমের দ্বিতীয় কিস্তি। শেষ পর্বটি মুক্তি পাবে ৩১ ডিসেম্বর রাতে।
কোন চরিত্রের কী পরণতি হতে চলেছে তা নিয়ে জল্পনায় ব্যস্ত দর্শকরা। এর মধ্যে ভাইরাল হওয়া একটি ভিডিও সব আলোচনাকে ছাপিয়ে গেছে।
ওই ভিডিওতে দেখা গেছে কাজলের রক্তমাখা মুখ। যেন ‘স্ট্রেঞ্জার থিংস’–এর ভেকনা। ভিডিওটি ছড়িয়ে পড়ে মুহূর্তে।
অনেকেই ভিডিওটি পোস্ট করে বলেন যে, কাজল সিরিজটিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন। আর এই ভিডিও সেখান থেকেই নেওয়া হয়েছে।
পরে জানা যায় যে, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ওই ভিডিওটি বানানো হয়েছে। অভিনেত্রীর ওই দৃশ্যটি তার ‘মা’ সিনেমার ক্লাইম্যাক্সের। কিন্তু, ‘স্ট্রেঞ্জার থিংস’ এ তিনি অভিনয় করেননি।
‘মা’ কাজলের সর্বশেষ সিনেমা। বিশাল ফুরিয়া পরিচালিত 'মা' সিনেমায় কাজল মূল চরিত্রে অভিনয় করেন।