২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শাকিব খানের ‘রকস্টার’: টিজারে যা যা দেখা গেল

একেবারে শেষে শাকিব বলে ওঠেন, ‘আমাকে নিয়ে যাও তোমার সাথে’।

শাকিব খানের ‘রকস্টার’: টিজারে যা যা দেখা গেল
‘রকস্টার' সিনেমার দৃশ্যে শাকিব খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2026, 12:43 AM

Updated : 26 Aug 2026, 03:33 PM

এক রকস্টারের উত্থান–পতনের গল্প নিয়ে প্রকাশ্যে এসেছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের কোরবানি ঈদের আসন্ন সিনেমা ‘রকস্টার’  এর টিজার।  

এক মিনিট ২০ সেকেন্ডের টিজারে শাকিব খানকে দেখা গেছে এক ভিন্ন রূপে। মেদ ঝরিয়ে, চুলের নতুন স্টাইলে ও পোশাকে একজন রক সংগীতশিল্পী হিসেবে তার জনপ্রিয়তা উঠে এসেছে। টিজারের শুরুতেই অভিনেতা তারিক আনাম খানের কণ্ঠে শোনা যায়, "মিউজিক মানে শুধু অ্যাকোস্টিক না, সামটাইম সুপারস্টার ফিউচার অফ রকস্টার।”

এছাড়াও শোনা গেছে ‘আমাকে উড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও, ও নীল আকাশে আমাকে নিয়ে যাও তোমার সাথে’ গানের অংশ বিশেষ।  

পুরো টিজার জুড়ে ছিল শাকিব খানের একটি মাত্র ডায়ালগ। একেবারে শেষে শাকিব বলে ওঠেন, ‘আমাকে নিয়ে যাও তোমার সাথে’। 

সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। এর চিত্রনাট্য করেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। 

এর আগে সিনেমাটি নিয়ে কথা হয় সামিউলের সঙ্গে। তিনি গ্লিটজকে বলেন, "রোমান্টিক মিউজিক্যাল ড্রামা ঘরানার এই সিনেমার প্রথম ধাপের দৃশ্যধারণ চলছে মালয়েশিয়ায়।" 

সিনেমায় শাকিব খানকে দেখা যাবে রক মিউজিশিয়ান হিসেবে যিনি নিজে গান লেখেন, সুর করেন, গান করেন। তার জীবনের বিভিন্ন ঘটনায় এগিয়ে যাবে সিনেমাটি। 

সামিউল বলেন, "সিনেমায় শাকিবের বিপরীতে প্রধান চরিত্রে আছেন সাবিলা নূর। আরও আছেন তানজিয়া জামান মিথিলা।

সিনেমাটি প্রযোজনা করেছে সান কমিউনিকেশন।