১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কান ২০২৬: কার হাতে কোন পুরস্কার

স্বর্ণপাম জেতার লড়াইয়ে প্রতিযোগিতা করেছে ২২টি সিনেমা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2026, 05:55 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

বারো দিনের অপেক্ষা শেষ হয়েছে; পর্দা নেমেছে কান চলচ্চিত্রের ৭৯তম আসরের।

ফ্রান্সের প্যালে ডে ফেস্টিভালে কান চলচ্চিত্রের ৭৯তম আসরে সমপনী অনুষ্ঠানে পুরস্কার ঘোষণা করা হয় শনিবার স্থানীয় সময় শনিবার রাতে।

এবার উৎসব শুরু হয় গত ১২ মে। এবারে স্বর্ণপাম জেতার লড়াইয়ে প্রতিযোগিতা করেছে ২২টি সিনেমা। সবকটি সিনেমাকে টপকে জুরিদের বিচারে সর্বোচ্চ পুরস্কার ‘স্বর্ণপাম’ জিতেছে রোমানিয়ান পরিচালক ক্রিশ্চিয়ান মুঙ্গিউর সিনেমা ‘ফিওড’।

আর উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান গ্রাঁ প্রি জিতেছে ‘মিনোটর’; সিনেমাটি বানিয়েছেন রুশ নির্মাতা আন্দ্রেই জভিয়াগিনতসেভ। পেট্রোভিচ জাভ্যাগিনসেভের প্রত্যাবর্তনও এবারের উৎসবের বড় ঘটনা হিসেবে দেখা হয়েছে।

কান চলচ্চিত্রের ৭৯তম আসরে জুরিদের বিচারে কোন শাখার পুরস্কার কার হাতে উঠল তা জেনে নেওয়া যাক বিবিসির প্রতিবেদন অবলম্বনে।

মূল প্রতিযোগিতা বিভাগের গুরুত্বপূর্ণ পুরস্কার

• পাম দি’অর’: ‘ফিওড’; ক্রিশ্চিয়ান মুঙ্গিউর

• গ্রাঁ প্রিঁ: ‘মিনোটর’: আন্দ্রেই জভিয়াগিনতসেভ

• সেরা পরিচালক: ‘ফাদারল্যান্ড’, পাওয়েল পাভলিকোভস্কিও

• যৌথভাবে সেরা পরিচালক: হাভিয়ের আমব্রোসি ও হাভিয়ের কালভো; ‘দ্য ব্ল্যাক বল’

• যৌথভাবে সেরা অভিনেতা: ‘কাওয়ার্ড’; মাক্কিয়া ও ভ্যালোঁতাঁ কাম্পানি

• যৌথভাবে সেরা অভিনেত্রী: ‘অল অব আ সাডেন’; তাও ওকামোতো ও ভার্জিনি এফিরা।

• জুরি পুরস্কার: ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’; ভ্যালেস্কা গ্রিসবাখ

• সেরা চিত্রনাট্যকার: ইমানুয়েল মারে; ‘আ ম্যান অব হিটস টাইম’

• স্বল্পদৈর্ঘ্য সিনেমার স্বর্ণপাম জিতেছে: ‘ফর দ্য অপোনেন্টস’; ফেদেরিকো লুইস তাচেল্লা

• সেরা প্রামাণ্যচিত্র: ‘রিহার্সালস ফর আ রেভোল্যুশন’, পেগাহ আহাঙ্গারানি

‘ফিওড’

কানের আসরে ১৪৬ মিনিটের ‘ফিওড’ এর চিত্রনাট্যের জন্য ছিল আলোচনার কেন্দ্রে, যদিও সমালোচকদের কাছে সিনেমাটি খুব একটা পছন্দের ছিল না। ‘ফিওড’-এর গল্প আবর্তিত হয়েছে এক রোমানিয়ান পরিবারকে ঘিরে। 

যারা কঠোর ধর্মচর্চায় বিশ্বাসী, তারা নতুন জীবন শুরু করতে যায় নরওয়ের এক ছোট গ্রামে। প্রথমে পরিবারটির জীবনে স্বাভাবিক ছন্দ থাকলেও ধীরে ধীরে স্থানীয় সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে তাদের দূরত্ব তৈরি হতে থাকে।

পরিচালক ক্রিশ্চিয়ান মুঙ্গিউ; ছবি রয়টার্স

পরিচালক ক্রিশ্চিয়ান মুঙ্গিউ;

এক সময় শিশু নির্যাতনের অভিযোগ ওঠে পরিবারটির বিরুদ্ধে। রাষ্ট্র তাদের এক সন্তানকে নেয় হেফাজতে। পুরো পরিস্থিতি পরিবারটিকে ঠেলে দেওয়া হয় এক দুঃস্বপ্নের মধ্যে; সেই সঙ্গে অভিযোগের সত্যতা নিয়ে ওঠে প্রশ্ন।

গ্রাঁ প্রি জিতেছে ‘মিনোটর’

উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান হল গ্রাঁ প্রি; যা জিতেছে ‘মিনোটর’।

কোভিড মহামারীর সময় গুরুতর অসুস্থ হওয়ার পর এবং যুদ্ধের কারণে রাশিয়া ছাড়ার পর এটাই রুশ নির্মাতা আন্দ্রেই জভিয়াগিনতসেভের প্রথম সিনেমা এটি। 

রুশ নির্মাতা আন্দ্রেই জভিয়াগিনতসেভ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন; ছবি রয়টার্স

রুশ নির্মাতা আন্দ্রেই জভিয়াগিনতসেভ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন;

ইউক্রেইন যুদ্ধ শুরুর পর রাশিয়ার মধ্যবিত্ত সমাজের মানুষকে কীভাবে বাধ্যতামূলকভাব সেনাবাহিনীতে যোগদান করতে হয়-সে ঘটনাই ‘মিনোটর’ সিনেমার উপজীব্য।

ভ্যালেস্কা গ্রিসবাখ; ছবি রয়টার্স

ভ্যালেস্কা গ্রিসবাখ;

এবার সেরা জুরি পুরস্কার পেয়েছে ভ্যালেস্কা গ্রিসবাখের ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’ শিরোনামের সিনেমা। 

পরিচালক পাওয়েল পাভলিকোভস্কিও;ছবি রয়টার্স

পরিচালক পাওয়েল পাভলিকোভস্কিও;

আসরে ‘ফাদারল্যান্ড’ সিনেমার পরিচালক পাওয়েল পাভলিকোভস্কিও পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার।

দুই নির্মাতা হাভিয়ের আমব্রোসি ও হাভিয়ের কালভো;ছবি রয়টার্স

দুই নির্মাতা হাভিয়ের আমব্রোসি ও হাভিয়ের কালভো;

এছাড়া ‘দ্য ব্ল্যাক বল’ সিনেমার জন্য যৌথভাবে সেরা পরিচালক হয়েছেন হাভিয়ের আমব্রোসি ও হাভিয়ের কালভো। সিনেমাটি নির্মিত হয়েছে স্পেনের কবি ও নাট্যকার ফেদেরিকো গার্সিয়া লোরকাকে ঘিরে।

দুই অভিনেত্রী তাও ওকামোতো ও ভার্জিনি এফিরা;ছবি রয়টার্স

দুই অভিনেত্রী তাও ওকামোতো ও ভার্জিনি এফিরা;

‘অল অব আ সাডেন’ সিনেমায় অভিনয় করে যৌথভাবে সেরা অভিনেত্রী হয়েছেন তাও ওকামোতো ও ভার্জিনি এফিরা। রিউসুকে হামাগুচির বৃদ্ধাশ্রমভিত্তিক ঘটনা তুলে ধরা হয়েছে এই সিনেমায়।

অভিনেতা মাক্কিয়া ও ভ্যালোঁতাঁ কাম্পানি; ছবি রয়টার্স

অভিনেতা মাক্কিয়া ও ভ্যালোঁতাঁ কাম্পানি;

৭৯তম কান উৎসবে সেরা অভিনেতাও হয়েছেন দুজন। পুরস্কার জিতেছেন মাক্কিয়া ও ভ্যালোঁতাঁ কাম্পানি। লুকাস দন্তের পরিচালনায় প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট ‘কাওয়ার্ড’-এ অভিনয় করে পুরস্কার জিতে নেন তারা।

পরিচালক ইমানুয়েল মারে: ছবি রয়টার্স

পরিচালক ইমানুয়েল মারে:

এবারের আসরে সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন ইমানুয়েল মারে। ‘আ ম্যান অব হিটস টাইম’ বানিয়ে এই পুরস্কার জেতেন তিনি। 

পরিচালক ফেদেরিকো লুইস তাচেল্লা;ছবি রয়টার্স

পরিচালক ফেদেরিকো লুইস তাচেল্লা;

স্বল্পদৈর্ঘ্য সিনেমার স্বর্ণপাম জিতেছে আর্জেন্টিনার পরিচালক ফেদেরিকো লুইস তাচেল্লা; তিনি নির্মাণ করেছেন ‘ফর দ্য অপোনেন্টস’ নামের সিনেমা।

পরিচালক মেরি-ক্লেমেন্টিন দুসাবেজাম্বো: ছবি রয়টার্স

পরিচালক মেরি-ক্লেমেন্টিন দুসাবেজাম্বো:

ক্যামেরা দ’অর জিতেছে রুয়ান্ডার নির্মাতা মেরি-ক্লেমেন্টিন দুসাবেজাম্বো। তিনি গণহত্যা নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘বেন’ ইমানার জন্য এই পুরস্কার জিতেছেন। 

নির্মাতা ও অভিনেত্রী পেগাহ আহাঙ্গারানি: ছবি রয়টার্স

নির্মাতা ও অভিনেত্রী পেগাহ আহাঙ্গারানি:

তথ্যচিত্র ‘রিহার্সালস ফর আ রেভোল্যুশন’ জিতেছে সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার জিতেছে। নির্বাসিত নির্মাতা ও অভিনেত্রী পেগাহ আহাঙ্গারানি ইরানে রাজনৈতিক দমন-পীড়নের ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে এটি বানিয়েছেন।

আঁ সাঁর্তে রিগা

সেরা চলচ্চিত্র: এভরিটাইম (সান্দ্রা ওলনার, অস্ট্রিয়া)

জুরি পুরস্কার: এলিফ্যান্টস ইন দ্য ফগ (অবিনাশ বিক্রম শাহ, নেপাল), প্রথম সিনেমা

বিশেষ জুরি পুরস্কার: আয়রন বয় (লুই ক্লিশি, ফ্রান্স)

সেরা অভিনেতা: ব্র্যাডলি ফিয়োমোনা ডেম্বিয়েসেট (কঙ্গো বয়)

সেরা অভিনেত্রী: মারিনা দে তাভিরা, দানিয়েলা মারিন নাভারো, মারিয়াঞ্চেল ভিগেগাস (ফরএভার ইউর ম্যাটারনাল অ্যানিম্যাল)

সম্মানসূচক স্বর্ণপাম

পিটার জ্যাকসন, জন ট্রাভোল্টা, বারব্রা স্ট্রাইস্যান্ড

কানে ‘স্বর্ণপাম’ জিতল ‘ফিওড’, জয় হল সহনশীলতা-সহমর্মিতার গল্পের