১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কারিনা কেন পার্টি এড়িয়ে চলেন

“আমি বুঝতে পেরেছি ফিটনেস বিষয়টা কেবল শারীরিক সৌন্দর্যের জন্য নয়। এটি মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2025, 07:11 PM

Updated : 26 Aug 2026, 01:09 PM

ক্যারিয়ারে আড়াই দশক পূর্ণ করা বলিউডি অভিনেত্রী কারিনা কাপুর তার জীবনযাপন নিয়ে দারুণ সচেতন। 

নড সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে দুই সন্তানের মা কারিনা তার ক্যারিয়ার আর ফিটনেস রুটিন নিয়ে কথা বলেছেন। 

৪৫ বছর বয়সী কারিনা বলেছেন, তিনি জীবন বেঁধেছেন নিয়মে। রাতের খাবার খেয়ে নেন সন্ধ্যা ৬টার মধ্যে। ঘুমিয়ে পড়েন রাত ৯টর ভেতরে। আর শরীর চর্চা শুরু করেন কাকডাকা ভোরে বা ভোরের আলো ফোটার আগে। তখন অনেকেরই হয়ত ঘুম ভাঙে না। 

কারিনা জানিয়েছেন, তিনি এখন পার্টি এড়িয়ে চলার চেষ্টা করেন। 

তিনি বলেন, “আমার বন্ধুরা জানেন আমি আর কোনো পার্টিতে থাকি না। তারা সেটা মেনেও নিয়েছেন।”

কারিনার ভাষ্য, মা হওয়ার পর তিনি শরীরচর্চার গুরুত্ব ভালোভাবে বুঝতে পেরেছেন। কোভিড মহামারীর পর তিনি শরীরচর্চা নিয়ে বেশি কাজ করেছেন।

“আমি বুঝতে পেরেছি ফিটনেস বিষয়টা কেবল শারীরিক সৌন্দর্যের জন্য নয়। এটি মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি। যদি কোনোদিন ব্যায়াম বাদ যায়, তাহলে মেজাজ খারাপ হয়ে যায়।”

শরীরচর্চা তাকে শান্ত রাখে বলে জানিয়েছেন কারিনা।