১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈদের তৃতীয় দিনে একগুচ্ছ নাটক

বেশিরভাগই এক পর্বের, তবে সাত পর্বের কিছু নাটকও প্রচার হচ্ছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2026, 01:07 PM

Updated : 26 Aug 2026, 03:13 PM

রোজার ঈদেও টেলিভিশন স্টেশনগুলো প্রচার করছে একগুচ্ছ নতুন নাটক। এসব নাটকের বেশিরভাগই এক পর্বের। তবে সাত পর্বের কিছু নাটকও প্রচার হচ্ছে।

ঈদের তৃতীয় দিন সোমবার এনটিএন বাংলা, চ্যানেল আই, এনটিভি, বাংলাভিশন, আরটিভি, মাছরাঙা, বেশ কিছু একক, ধারাবাহিক নাটক ও টেলিফিল্ম দেখা যাবে এসব নাটক।

অভিনেতা মোশাররফ করিম, আফজাল হোসেন, ডলি জহুর, জিয়াউল ফারুক অপূর্ব, জান্নাতুল সুমাইয়া হিমি, নিলয় আলমগীর, ফারহান আহমেদ জোভান, তৌসিফ মাহবুব, তানিয়া বৃষ্টিসহ আরও অনেককে পাওয়া যাবে ঈদের একাধিক নাটকে।

সেই আলভীর নাটক এটিএন বাংলায়

এটিএন বাংলার পর্দায় ঈদের তৃতীয় দিন সোমবার রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে ‘ভালোবাসার প্রতিশ্রুতি’; নাটকটি পরিচালনা করেছেন মাকসুদুর রহমান বিশাল। আর অভিনয়ে আছেন খায়রুল বাসার, সাদনিমাসহ আরও অনেকে।

রাতে সাড়ে ১১টায় দেখা যাবে মোহন আহমেদ পরিচালিত নাটক ‘হৃদমাঝারে’। এতে অভিনয় করেছেন যাহের আলভী, ও ইফফাত আরা তিথি ।

ভিকি জাহেদের নাটক চ্যানেল আইয়ে

‘ভাসুর’ শিরোনামের নাটক চ্যানেল আইয়ে প্রচার হবে বিকাল সাড়ে ৪টায়। মহিন খানের পরিচালনায় এই নাটকে জুটি বেঁধেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি ।

সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ‘অন্ধ বালক’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ভিকি জাহেদ। মূল দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাদিয়া আয়মান।

ঈদের দিন থেকে শুরু হয়েছে ‘কঙ্গ থেকে বঙ্গ’, চলবে এই মাসের ২৮ তারিখ পর্যন্ত। এদিন তৃতীয় পর্ব প্রচার হবে  সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। নিজের পরিচালনার এই নাটকে অভিনয় করেছেন আফজাল হোসেন নিজেও, তার সহশিল্পী হয়েছেন ঈশিকা সাকিন, তুষার খান, মোবাশ্বেরা ইরা।

এনটিভিতে ইয়াশ রোহান ও সাদিয়া আয়মান

এনটিভিতে ‘এক চিলতে ছোঁয়া’ দেখা যাবে রাত ৮টায়। নাটকটি রচনা করেছেন সাইফুদ্দীন শাকিল এবং পরিচালনায় ছিলেন মজুমদার শিমুল। ইয়াশ রোহান, সাদিয়া আয়মান অভিনয় করেছেন

রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ‘এক মুঠো সুখ’; মূল দুই চরিত্রে আছেন ফারহান আহমেদ জোভান এবং তানজিম সাইয়ারা তটিনি। গোলাম সারোয়ার অনিকের রচনায় নাটকটি করেছেন রাফাত মজুমদার রিংকু। 

‘চোরের দল’ প্রচারের সময় রাত ১১টা ৫ মিনিট; রচনা করেছেন আল আমিন স্বপন এবং পরিচালনা করেঠেন তাইফুর জাহান আশিক। অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই ।

ঈদের দিন থেকে প্রচার হচ্ছে ‘কুলীন সমাচার’, চলবে চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত। দুপুর দেড়টায় প্রচার হওয়া বৃন্দাবন দাশের লেখা নাটকটি পরিচালনা করেছেন সালাহউদ্দীন লাভলু। নাটকে অভিনয় আহসান হাবিব নাসিম, নাসরিন অনু, মাসুম বাশার, মিলি বাশার।

‘পা পিছলে আলুর দম’ প্রচারে এসেছে ঈদের প্রথম দিন, চলবে এই মাসের ২৭ তারিখ পর্যন্ত। তৃতীয় পর্ব প্রচার হবে এদিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে। রচনা করেছেন মনসুর রহমান চঞ্চল ও পরিচালনায় রাকেশ বসু। অভিনয়ে আছে মীর রাব্বি, প্রিয়ন্তী উর্বি, মাখনুন সুলতানা মাহিমা, আবু হুরায়রা তানভীর।

নিলয়-হিমির নাটক বাংলাভিশনে

‘ডাক্তার ও তার প্রিয়তমা’ নাটকে অভিনয় করেছেন আলোচিত জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। মিশুক মিঠু পরিচালিত নাটকটি প্রচার হবে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে।

‘হৃদয়ের টানে’ এদিন দেখা যাবে রাত ৯টা ২৫ মিনিটে। বি ইউ শুভ পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন মুশফিক ফারহান, সামিরা খান মাহি ।

রাত ১০টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘মনগলিতে তুমি’; নাটকটি পরিচালনা করেছেন মীর আরমান হোসেন এবং অভিনয় করেছে ফারহান আহমেদ জোভান ও আইশা খান ।

‘ঝানু চোর চানু’ নাটকের প্রথম পর্ব প্রচার হয়েছে ঈদের দিন, সাত পর্বের নাটকটির শেষ পর্ব প্রচারে আসবে ২৭ মার্চে। 

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রচার হবে ‘কাজের মেয়ে অরিন’। ঈদের দিন থেকে ২৭ মার্চ সাত পর্বের এই নাটকটি প্রচারের পরিকল্পনা রাখা হয়েছে। মিতুল খানের পরিচালনায় সুমাইয়া হিমি, চিত্রলেখা গুহ, জুনায়েদ বাগদাদি অভিনয় করেছেন।

‘অডিও ফাঁস’ নাটকটির প্রথম পর্ব প্রচার হয়েছে ঈদের দিন। এই নাটকটিও সাত পর্ব। তৃতীয় পর্ব প্রচার হবে রাত ৮টা ৪০ মিনিটে। মাসুদ সেজানের পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন এজাজুল ইসলাম, পাভেল, মুসাফির বাচ্চু, শামীমা নাজনীন।

আরটিভিতে এদিন তিন নাটক

‘ডেঞ্জারাস ভাড়াটিয়া’ প্রচার হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। পরিচালনা করেছেন হামেদ হাসান নোমান। অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি ।

রাত সাড়ে ৮টায় ‘হ্যাপি এন্ডিং’ প্রচারে আসছে। সাজ্জাদ হোসেন বাপ্পী পরিচালিত নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান এবং সাদিয়া আয়মান ।

ঈদের দিন থেকে প্রচার হচ্ছে ‘মুশকিল আসান’, চলবে চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত। সন্ধ্যা ৭টায় প্রচারে আসবে সহিদ উন নবী পরিচালিত এই নাটকটি। তাতে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, আনিকা কবির শখ, চাষী আলম।

মোশাররফ, চঞ্চলের নাটক মাছরাঙায়

‘চার নম্বর বউ’ প্রচার হবে সোমবার বিকাল ৫টা ৫০ মিনিটে। এতে প্রধান দুই চরিত্রে কাজ করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি ।

রাত ৮টায় প্রচার হবে ‘বাতাসের ফুল’; অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল ।

রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে ‘জানি দেখা হবে’; এই নাটকে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। 

ঈদের দিন থেকে প্রচার হচ্ছে ‘মেইন কাস্টিং’, চলবে চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচারে আসবে সহিদ উন নবী পরিচালিত এই নাটকটি। তাতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও মৌসুমী হামিদ।

‘ভ্যাজাল জামাই’ শিরোনামের নাটকটিরও প্রথম পর্ব প্রচার হয়েছে ঈদের দিন, চলবে চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত। তৃতীয় পর্ব প্রচার হবে রাত ৯টা ১০ মিনিটে। মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই এই নাটকে অভিনয় করেছেন।

বৈশাখী দেখাবে চার নাটক

‘ভালোবাসা ফিরে আসে’ প্রচার হবে সোমবার রাত ৮টা ১০ মিনিটে। রচনা ও পরিচালনা করেছেন শামীম আহসান। এই নাটকে অভিনয় করেছেন শ্যামল মাওলা, মাহিয়া জানা স্পর্শী।

নিয়ামুল করিমের লেখা ও রুমান রুনির পরিচালনায় রাত ৯টা ৫৫ মিনিটে প্রচার হবে ‘লিয়াকতের লটারি’। এই নাটকে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, সালহা খানম নাদিয়া।

ঈদের দিন থেকে প্রচার হচ্ছে ‘সাদা মনের মানুষ’, চলবে চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচারে আসবে নাটকটি। এই নাটকে অভিনয় করেছেন ডলি জহুর, রওনক হাসান, তানজিকা আমিন, ফারজানা ছবিসহ আরও অনেকে। নাটকটি রচনা করেছেন হিরন জামান ও পরিচালনা করেছেন আলমগীর খন্দকার দুলাল। অভিনয় 

ঈদের দিন প্রচারে এসেছে সাত পর্বের নাটক ‘গ্যাংস্টার’। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে তৃতীয় পর্ব। 

তাতে অভিনয় করেছেন তানহা তাসনিয়া, ইমতু রাতিশ, শাহেদ আলী।