২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের দর্শকরাও দেখবেন ‘ডেসপিকেবল মি ফোর’

বুধবার থেকে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় সিনেমাটি দেখার সুযোগ হচ্ছে বাংলাদেশের দর্শকদের।

দেশের দর্শকরাও দেখবেন ‘ডেসপিকেবল মি ফোর’
ডেসপিকেবল মি ফোর’ সিনেমার পোস্টার

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2024, 12:52 PM

Updated : 10 Sep 2026, 12:10 PM

মুক্তির দিনই হলে গিয়ে হলিউডি অ্যানিমেশন সিনেমা ‘ডেসপিকেবল মি’র চতুর্থ কিস্তি দেখার সুযোগ মিলছে বাংলাদেশের দর্শকদের। 

বুধবার যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে ‘ডেসপিকেবল মি ৪’। একই দিনে বাংলাদেশে সিনেমাটি দেখাবে স্টার সিনেপ্লেক্স।

এক বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, তাদের সব শাখায় অ্যানিমেশন সিনেমাটি দেখানো হবে।

ইউনিভার্সেল পিকচার্সের পরিবেশনায় ‘ডেসপিকেবল মি ৪’পরিচালনা করেছেন ক্রিস রেনড। মূল চরিত্র ‘গ্রু’র কণ্ঠ দিয়েছেন স্টিভ ক্যারেল। 

অন্যান্য চরিত্রে কণ্ঠ দিয়েছেন ক্রিস্টেন উইগ, মিরান্ডা কসগ্রোভ, স্টিভ কুগান, ক্রিস রিনাউড, ডানা গাইয়ের ও পিয়েরে কফিন। 

এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায় ২০১০ সালে। ২০১৩ সালে দ্বিতীয় ও ২০১৭ সালে মুক্তি পায় সিরিজের তৃতীয় সিনেমাটি। 

এ সিনেমার তৃতীয় সিরিজে দেখা গিয়েছিল, তিন পালক মেয়ে ও স্ত্রীকে নিয়ে সুখে বসবাস করেন গ্রু। মাঝেমধ্যে স্বামী-স্ত্রী একসঙ্গে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে মিশনেও নামেন। এই কাজে স্বামী গ্রু ও স্ত্রী লুসির কোড নাম ছিল ‘গ্রুসি’।

‘ডেসপিকেবল মি ফোর’ এর গল্পে আসছে কিছু নতুন মুখ। এর মাঝে গ্রু ও লুসির শিশুপুত্র গ্রু জুনিয়র অন্যতম। এবারের গল্পে দেখা যাবে, জেল থেকে পালানো কিছু কয়েদি একজোট হয়ে গ্রু ও তার পরিবারের ওপর প্রতিশোধ নিতে চায়। নিজেদের সুরক্ষার জন্য গ্রু পরিবার অর্জন করে পাঁচটি সুপার পাওয়ার। 

কিছুদিন আগে প্রকাশ হয়েছে এই সিনেমার ট্রেইলার।