১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রবাসী ছেলের অপেক্ষায় বাবা-মা, নাটক ‘আবার দেখা হবে’

শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে টেলিফিল্মটি।

প্রবাসী ছেলের অপেক্ষায় বাবা-মা, নাটক ‘আবার দেখা হবে’
‘আবার দেখা হবে’ টেলিফিল্মে দীপা খন্দকার ও আফজাল হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2026, 12:39 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

পারিবারিক আবেগ, ভালোবাসা, বিচ্ছেদ ও পুনর্মিলনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ঈদের বিশেষ টেলিফিল্ম 'আবার দেখা হবে'। 

শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটে এনটিভিতে প্রচার হবে টেলিফিল্মটি। এটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। 

নির্মাতা জানিয়েছেন, টেলিফিল্মটির গল্প আবর্তিত হয়েছে মাহবুব ও কবিতাকে ঘিরে। বয়সের ব্যবধান থাকলেও তাদের দাম্পত্য জীবনে রয়েছে গভীর ভালোবাসা ও আবেগী এক বন্ধন। তাদের একমাত্র সন্তান মিহির দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন এবং ইমিগ্রেশন জটিলতার কারণে প্রায় ছয় বছর ধরে দেশে ফিরতে পারেননি। 

হঠাৎ মাহবুবের হার্ট অ্যাটাক হয়। তাতে তিনি শ্রবণশক্তি প্রায় হারিয়ে ফেলেন এবং হিয়ারিং এইডের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। সেসময় মাহবুবের সবচেয়ে বড় উদ্বেগ হয়ে ওঠে মৃত্যুর আগে কি তিনি ছেলেকে আবার দেখতে পাবেন?   

এমন সংকটময় অবস্থার মধ্যেই খবর আসে মিহির তিন দিনের মধ্যে দেশে ফিরছে। বাড়িতে যখন উৎসবের রেশ, তখন একটা দুসংবাদ আসে। এভাবেই এগিয়ে যায় গল্প।  

টেলিফিল্মে মাহবুব চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন ও কবিতা চরিত্রে দীপা খন্দকার। 

চয়নিকা চৌধুরী বলেন, "গল্পটি মূলত ভালোবাসা, বিচ্ছেদ, শোক এবং পুনর্মিলনের আশাকে ঘিরে নির্মিত হয়েছে। পারিবারিক আবেগ, সম্পর্কের টানাপোড়েন ও মানবিক অনুভূতির এক চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি কাজটি সবার ভালো লাগবে।" 

টেলিফিল্মটির চিত্রনাট্য লিখেছেন ফারিয়া হোসেন।