Published : 28 Apr 2023, 09:36 PM
গত বছরে মুক্তি পাওয়া বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন অভিনীত ‘উঁচাই’ সিনেমা সেভাবে নাম করতে পারেনি। এমনকি সুপারহিট বা ব্লকবাস্টার হিট হয়নি এই অভিনেতার ‘ব্রক্ষ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’ সিনেমাটিও। মাহামারীর পর ইন্ডাস্ট্রির ‘বেগতিক’ অবস্থায় অমিতাভ চুক্তিবন্ধ হন দক্ষিণী সিনেমা ‘প্রজেক্ট কে’র সঙ্গে। ওই সিনেমায় তার সহঅভিনেতা প্রভাস রাজু ও দীপিকা পাড়ুকোন। মারাঠি ও ভোজপুরি সিনেমা করে দক্ষিণে আগেই নাম করেছিলেন বিগ বি। ‘মানাম’ ও ‘সাই রা নরসিমহা রেড্ডি’র মত একাধিক দক্ষিণী সিনেমায় ক্যামিও চরিত্রও করেছেন। ভাষা কোন সমস্যা হয়ে দাঁড়ায়নি তার জন্য।
২০০৬ সালে কন্নড় সিনেমা ‘ঐশ্বরিয়া’র মধ্য দিয়ে সিনেমায় আত্নপ্রকাশ করেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বর্তমানে শুধুমাত্র প্রজেক্ট কে-এর জন্যই দক্ষিণে ফিরেছেন এ অভিনেত্রী। সিনেমায় বাহুবলী তারকা প্রভাসের বিপরীতে দেখা যাবে দীপিকাকে।
সাইফ আলি খানের আগামী সিনেমা রামায়ণের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘আদিপুরুষ’। এছাড়াও সিনেমা ‘এনটিআর ৩০’-তে দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরের বিপরীতে খলনায়কের ভূমিকা অভিনয় করবেন তিনি।