১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঈদের নাটক ‘ভালোবেসে অবশেষে’

ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে নাটকটি।

ঈদের নাটক ‘ভালোবেসে অবশেষে’
'ভালোবেসে অবশেষে' নাটকের দৃশ্য। ছবি: হানিফ সংকেতের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2026, 03:45 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

শৈশব পেরিয়ে বহু বছর পর গ্রামে দেখা হওয়া দুই বন্ধুর সম্পর্ক ঘিরে নির্মিত হয়েছে নাটক ‘ভালোবেসে অবশেষে’।

হানিফ সংকেতের পরিচালনায় নাটকটি দেখা যাবে এটিএন বাংলায়। বিজ্ঞপ্তিতে স্টেশনটি জানিয়েছে, ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে নাটকটি।

নাটকের চিত্রনাট্যে দেখাবে, রানা ও নীলা ছেলেবেলায় একই গ্রামে একসঙ্গে বড় হয়েছে। তাদের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকত। একসময় পড়াশুনার জন্য নীলা চলে যায় বিদেশে। দীর্ঘদিন পর আবার দেশে ফিরে আসে। 

বাবা-মায়ের সঙ্গে বেড়াতে যায় গ্রামে। হঠাৎ করেই দেখা হয়ে যায় ছোটবেলার খেলার সঙ্গী রানার সঙ্গে। তারপর রানা ও নীলাকে ঘিরে ঘটতে থাকে বিচিত্র সব ঘটনা। এইসব নিয়েই গড়ে উঠেছে ‘ভালোবেসে অবশেষে’ নাটকের কাহিনী।

‘ভালোবেসে অবশেষে’ নাটকটিতে রানার চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আর নীলার চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি। 

বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মুনমুন আহমেদ, আরফান আহমেদ ও সুভাশিষ ভৌমিক, সূচনা শিকদার, নজরুল ইসলাম, জাহিদ চৌধুরী, হেদায়েত নান্নু, নূর এ আলম নয়নসহ অনেকে।  

এই নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন রাজিব। নাটকটি ধারণ করা হয় ফাগুন অডিও ভিশনের নিজস্ব শ্যুটিং স্পটে।