১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সব নায়িকাকে পেছনে ফেলে আলিয়া

আলফা মুক্তি পাচ্ছে শুক্রবার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2026, 04:38 PM

Updated : 11 Sep 2026, 03:33 PM

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘আলফা’ মুক্তির অপেক্ষায়; এই সিনেমার মাধ্যমে ভারতে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হলেন আলিয়া ভাট। 

নিউজ এইট্টিন জানিয়েছে, ‘আলফাতে’ স্পেশাল এজেন্টের চরিত্রে দেখা যাবে আলিয়াকে। তিনি নিয়েছেন ২৫ কোটি রুপি। 

এর আগে যশরাজ ফিল্মসের ব্যানারে গোয়েন্দা চরিত্রে পর্দায় এসেছেন দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফ।

‘আলফাতে’ শর্বরী ওয়াগকে সঙ্গী করেছেন আলিয়া; গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল ও হৃত্বিক রোশান। পারিশ্রমিক হিসেবে শর্বরী পেয়েছেন প্রায় ৬ কোটি রুপি। আর একই পরিমাণ অর্থ নাকি পাচ্ছেন অনিলও।

‘স্পাই ইউনিভার্স’-এর অন্যতম প্রতীক্ষিত সিনেমা হল ‘আলফা; তবে আলিয়া অ্যাকশন দৃশ্যে কতটা মানানসই, তা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকেরই দাবি, এমন শক্তিশালী চরিত্রের জন্য আলিয়া উপযুক্ত নন।

বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে আছেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফ। অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়া বহু বছর ধরেই বলিউড থেকে দূরে। ‘বারাণসী’ সিনেমা মাধ্যমে ফের ভারতীয় সিনেমায় দেখা যাবে তাকে। 

বেশ কিছু দিন ধরেই সিনেমা থেকে দূরে ক্যাটরিনাও। সিনেমা প্রতি ক্যাটরিনা নিতেন প্রায় ১৫ কোটি। দীপিকাকে শেষ দেখা যায় ‘কল্কি’ সিনেমায়। মা হওয়ার পরে দীপিকাও খানিকটা অন্তরালে। তার পারিশ্রমিক ছিল ২০ কোটির কিছু বেশি। এ বার সবাইকে ছাপিয়ে গেলেন আলিয়া। 

যশরাজ ফিল্মস-এর হাতেই বলিউডে আত্মপ্রকাশ শর্বরীর। কদিন আগে ইমতিয়াজ় আলি পরিচালিত ‘ম্যায় ওয়াপস আয়ুঙ্গা’ সিনেমায় দেখা গিয়েছে তাকে।

আলফা মুক্তি পাচ্ছে শুক্রবার।