৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

২০ কোটি পারিশ্রমিকে দীপিকার প্রত্যাবর্তন

এই ঘটনা ঘটলে এটি হবে দীপিকার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2025, 11:12 AM

Updated : 26 Aug 2026, 12:44 PM

মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ভারতের হিন্দি সিনেমার অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ফের পর্দায় ফিরছেন। তবে ফেরার যাত্রায় যে অংকের পারিশ্রমিক তিনি হাঁকিয়েছেন, তাতে শোরগোল উঠেছে।

ইন্ডিয়া টুডে লিখেছে, ‘অ্যানিমাল’ সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন সিনেমা ‘স্পিরিট’ এ দীপিকা আসছেন। এই সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ২০ কোটি রুপি। 

এই ঘটনা ঘটলে এটি হবে দীপিকার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক।

‘স্পিরিটে’ দীপিকার নায়ক হবেন দক্ষিণের সুপারস্টার প্রভাস।

এর আগে দীপিকাকে প্রভাসের সঙ্গে দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়।

গত বছর সেপ্টেম্বরে কন্যাসন্তানের মা হয়েছেন দীপিকা। এর পর থেকে মেয়ে দুয়া সিং পাড়ুকোনকে নিয়ে ব্যস্ততা গেছে দীপিকার। এর মধ্যে এই নায়িকার শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায় যুক্ত হওয়ার খবর এসেছে। 

এখন পর্যন্ত বলিউডে শীর্ষ নায়িকাদের পারিশ্রমিক ১০ থেকে ১৫ কোটি রুপির মধ্যে থাকে। আলিয়া ভাট, রাশমিকা মানদানা ও প্রিয়াঙ্কা চোপড়া রয়েছেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায়। সেখানে দীপিকার ‘২০ কোটির’ পারিশ্রমিকের খবর আলোচনা তৈরি করেছে।

চলতি বছরের জুন-জুলাইয়ের মধ্যে অ্যাকশনে ভরপুর ‘স্পিরিট’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।