২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মুক্তধারার তিন যুগপূর্তি উৎসব শুক্রবার

মুক্তধারার পাশাপাশি আমন্ত্রিত অন্যান্য আবৃত্তি সংগঠনের শিল্পীরাও অংশ নেবেন।

মুক্তধারার তিন যুগপূর্তি উৎসব শুক্রবার
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2026, 02:29 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

ঐতিহ্যবাহী আবৃত্তি সংগঠন মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্রের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে শুক্রবার।

সেদিন বিকাল ৫টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে শুভেচ্ছা বক্তব্য দেবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, লেখক ও গবেষক মফিদুল হক।

মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্রের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উৎসবে মুক্তধারার পাশাপাশি আমন্ত্রিত অন্যান্য আবৃত্তি সংগঠনের শিল্পীরাও অংশ নেবেন। থাকবে দলীয় ও একক আবৃত্তি পরিবেশনা।

মুক্তধারা পরিবেশন করবে আনিসা জামান চাঁপা গ্রন্থিত ও নাসিমা খান বকুল নির্দেশিত আবৃত্তি প্রযোজনা ‘মুখোমুখি দাঁড়াবার এইতো সময়’। 

দলীয় আবৃত্তি পরিবেশন করবে আমন্ত্রিত আবৃত্তি সংগঠন কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, স্রোত আবৃত্তি সংসদ, চারুকণ্ঠ আবৃত্তি সংসদ, বাকশিল্পাঙ্গন, শ্রুতিঘর ও হৃদয়বৃত্তি সাংস্কৃতিক সংঘ।

একক আবৃত্তি পরিবেশন করবেন আবৃত্তিশিল্পী মাসকুর-এ-সাত্তার কল্লোল, পারভেজ চৌধুরী, ফয়জুল আলম পাপপু, নিমাই মণ্ডল, রাবেয়া রশিদ স্বপ্না, দি রেইন, সেমন্তী রোদসী ও অমিয়া অমানিতা।