১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তারাদের ছবিগুলো

ব্যক্তিগত মুহূর্ত থেকে কাজের পোস্ট–সবই সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তারকারা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2025, 11:33 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

ব্যক্তিগত মুহূর্ত থেকে কাজের পোস্ট–সবই সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তারকারা। শবনম বুবলী, তানিয়া বৃষ্টি, সুষমা সরকার, নরেশ ভূঁইয়া, আহসান হাবিব নাসিম, তৌসিফ মাহবুব এবং সাদিয়া আয়মান তাদের নতুন বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সেসব ছবি নিয়ে গ্লিটজের এই প্রতিবেদন। 

অভিনেত্রী শবনম বুবলী দুটি ছবি পোস্ট করে লিখেছেন, "আমাদের প্রত্যেকের ভেতরেই লুকিয়ে আছে একেকজন রাজকন্যা।" 

অভিনেত্রী শবনম বুবলী দুটি

ফেইসবুকে তানিয়া বৃষ্টির অনুসারীর সংখ্যা হয়েছে ১০ লাখ। সবার প্রতি ভালোবাসা প্রকাশ করে একটি ছবি পোস্ট করে তানিয়া লিখেছেন, "১০ লাখ পরিবার, তোমাদের ভালোবাসায় আজ আমি এখানে।"   

ফেইসবুকে তানিয়া বৃষ্টির অনুসারীর সংখ্যা হয়েছে ১০ লাখ। সবার প্রতি ভালোবাসা প্রকাশ করে একটি

অভিনেত্রী সুষমা সরকার আরেক অভিনেতা অ্যালেন শুভ্রর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, "এই যে খায়রুল সাহেব এতো ভাব দেখাইয়া কোন লাভ নাই। আম্মা জীবনেও তোমার সাথে নিপার বিয়ে দিবে না।" পারিবারিক গল্পের ধারাবাহিক নাটকে খায়রুল চরিত্রে অভিনয় করে আলোচনায় আছেন অ্যালেন শুভ্র। সেখানে নিপার সঙ্গে তার সম্পর্কের পরিণতি কী হবে, তা নিয়েই এ পোস্ট। 

অভিনেত্রী সুষমা সরকার আরেক অভিনেতা অ্যালেন শুভ্রর সঙ্গে একটি

নাতনীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে এক ছবি পোস্ট করে অভিনেতা নরেশ ভূঁইয়া লিখেছেন, "শুভ জন্মদিন ইশারা! নাতনী আমার।"

নাতনীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে এক

অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে চায়ের কাপ হাতে একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা আহসান হাবিব নাসিম। ছবির ক্যাপশনে নাসিম লিখেছেন, “ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নাটক 'ডাক্তার বাড়ি', নাট‍্যরূপ রাজু আলীম, পরিচালনায় অরুণ চৌধুরি।” 

অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে চায়ের কাপ হাতে একটি

খালি পায়ে বালুর উপর দাঁড়িয়ে কিছু ছবি পোস্ট করে অভিনেতা তৌসিফ মাহবুব লিখেছেন, "আকাশই সীমা নয়, সীমা নির্ধারণ করে আমার মানসিকতা।"

খালি পায়ে বালুর উপর দাঁড়িয়ে কিছু

মীন রাশির জাতিকা, অভিনেত্রী সাদিয়া আয়মান সম্প্রতি পানিতে কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "মীন রাশি হিসেবে, জল আমাকে আরও বেশি মীন রাশির মত অনুভব করায়।" 

মীন রাশির জাতিকা, অভিনেত্রী সাদিয়া আয়মান সম্প্রতি পানিতে কয়েকটি