১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নৃত্য দিবসে শিল্পকলায় দুদিনের আয়োজন

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে হবে এই আয়োজন।

নৃত্য দিবসে শিল্পকলায় দুদিনের আয়োজন
নৃত্য পরিবেশনা করছেন শিল্পীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2026, 10:46 AM

Updated : 26 Aug 2026, 03:30 PM

আন্তর্জাতিক নৃত্য দিবস ঘিরে অর্ধ শতাধিক নৃত্যদলের অংশগ্রহণে দুইদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। 

মঙ্গলবার ও বুধবার বিকেল ৫টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে হবে এই আয়োজন। 

এক বিবৃতিতে শিল্পকলার মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ জানিয়েছেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী 'নৃত্যানুষ্ঠানের'।

প্রথম দিন মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এবং বিশেষ

অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। 

অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে থাকবেন একুশে পদক পাওয়া নৃত্য গবেষক ও নৃত্যপরিচালক আমানুল হক এবং স্বাগত বক্তব্য রাখবেন শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

দ্বিতীয় দিন বুধবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা এবং স্বাগত বক্তব্য রাখবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক। 

দুইদিনব্যাপী এই অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত রেখেছে শিল্পকলা একাডেমি।