১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জেফারের ‘তীর’ কোনদিকে

মঙ্গলবার জেফারের ইউটিউবে প্রকাশ্যে এসেছে ‘তীর’ শিরোনামের গান।

জেফারের ‘তীর’ কোনদিকে
‘তীর’ গানের পোস্টার। ছবি: জেফার রহমানের ফেইসবুক থেকে নেওয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2025, 12:49 PM

Updated : 10 Sep 2026, 12:40 PM

ভয়-ভীতির বিরুদ্ধে লড়াই করার অনুপ্রেরণাকে উপজীব্য করে গান বেঁধেছেন গায়িকা জেফার রহমান। 

জেফারের ইউটিউবে প্রকাশ্যে এসেছে ‘তীর’ শিরোনামের গানটি।

গানটি গাওয়ার পাশাপাশি সুরও করেছেন জেফার। গীতিকার আদিব কবিরের সঙ্গে যৌথভাবে গানের কথাও লিখেছেন তিনি।

গানের সংগীত আয়োজন করেছেন কবির। গানের ভিডিও চিত্রের ধারণা ও সৃজনশীল পরিচালনাতেও ছিলেন জেফারই। 

‘দেখো’ স্টুডিওর ব্যানারে ভিডিও চিত্র পরিচালনা করেছেন পার্থ শেখ।

জেফার বলেছেন, ২০২১ সালে গানটির কাজ শুরু করেছিলেন তিনি। ওই বছর সুর দেওয়া শুরু করলেও শেষ করা যায়নি কাজ।   

‘তীর’ গানের দৃশ্য। ছবি: জেফার রহমানের ফেইসবুক থেকে নেওয়া। 

‘তীর’ গানের দৃশ্য

গত বছর পুরো গানটির সুর ও সংগীতায়োজনের শেষ করেছেন তিনি। 

গেল রোজার ঈদে আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় ‘নিয়ে যাবে কি’ গানে কণ্ঠ দিয়েছেন জেফার।  

এছাড়াও ঈদে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়া ‘মাইশেলফ অ্যালেন স্বপন সিজন ২’ ওয়েব সিরিজেও ‘বৈয়াম পাখি ২’ শিরোনামের গানও গেয়েছেন জেফার।