১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘মিশন ডিডিএলজে’ পর্দায় আসছে

প্রকাশ্যে এসেছে সিনেমার গান 'কাহিনী এখনো বাকি'।

‘মিশন ডিডিএলজে’ পর্দায় আসছে
'মিশন ডিডিএলজে : ধ্রব দিয়াস লাভ জার্নি’ সিনেমার পোস্টার। ছবি: আইস্ক্রিনের ফেইসবুক থেকে নেওয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Sep 2026, 12:38 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

নব্বই দশকের প্রেমের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে : ধ্রব দিয়াস লাভ জার্নি’ প্রচারের ঘোষণা এসেছে।

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাবে সিনেমাটি। প্ল্যাটফর্মটি জানিয়েছে, রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমাটি ২৫ সেপ্টেম্বর মুক্তি পাবে।

প্রকাশ্যে এসেছে সিনেমার গান 'কাহিনী এখনো বাকি'।

সিনেমাটি পরিচালনা করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক। চিত্রনাট্য ও সিনেমার এই নাম নিয়ে অর্ক বলেন, “‘মিশন ডিডিএলজে’ নামটির মধ্যেই একটি বিশেষ রহস্য বা ‘হিডেন স্টোরি’ লুকিয়ে রয়েছে। তবে সেই রহস্যটি এখনই উন্মোচন করতে চাই না; তা জানতে হলে দর্শকদের পুরো সিনেমাটি দেখতে হবে।

অর্ক আরও বলেন, "দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমার অনুপ্রেরণা থাকলেও এটি নব্বইয়ের দশকের গল্প। এই সময়ের দুজন ছেলে-মেয়ে নব্বইয়ের দশকের ভালোবাসার গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের সম্পর্কটা সেভাবেই এগিয়ে নিতে চায়।"

নব্বইয়ের সময়ের প্রেমের গল্প হলেও আধুনিক মেকিংয়ের কারণে দর্শক এতে এক ভিন্ন ধরনের আমেজ ও আনন্দ পাবেন বলে মনে করেন নির্মাতা।

সিনেমার প্রধান দুইটি চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভি ও লাবণ্য চৌধুরী। এই সিনেমার মাধ্যমে এই জুটির অভিষেক হতে চলেছে।

নাওভী-লাবণ্য ছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় আরও অভিনয় করেছেন মাসুদ মহিউদ্দিন, স্বপ্না শেখ, শারমিন সুলতানা শর্মী, সাদিয়া ইসলাম জুঁই, আরমান মাহমুদ ও শওকত শোভন।

গল্পের আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাকা ও মানিকগঞ্জে দৃশ্যধারণ করা হয়েছে।