২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

মালাইকারও কষ্ট হয়, তিনিও কাঁদেন

‘‘আমি ভালবাসার ক্ষেত্রে হাল ছাড়ি না। শেষ অবধি চেষ্টা করে যাই।”

মালাইকারও কষ্ট হয়, তিনিও কাঁদেন
মালাইকা আরোরা

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2024, 03:56 PM

Updated : 26 Aug 2026, 09:53 AM

অর্জুন কাপুরের জন্মদিনে অনুপস্থিত থাকার কারণে ফের সমালোচনায় বিদ্ধ হওয়া বলিউডি অভিনেত্রী মাইলাকা অরোরা অবশেষে সরব হয়েছেন। 

যদিও বিচ্ছেদ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি, নিজের হৃদয়ের দৃঢ়তা এবং কোমলতার মাত্রা নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। 

আনন্দবাজার লিখেছে, এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, ‘‘আমি আসলে নিজের চারপাশে একটা বর্ম তৈরি করে নিয়েছি। নেতিবাচক কথাকে আমার অন্তরে সহজে প্রবেশ করতেই দেই না। প্রথম থেকেই যে এটা করতে শিখেছি তা নয়, সময়ের সঙ্গে সঙ্গে শিখেছি। তবে কটূ কথা একেবারেই যে আমাকে আঘাত দেয় না, এটা বললে মিথ্যা বলা হবে। হ্যাঁ আমারও কষ্ট হয়, আমি কাঁদি। তবে বাইরে কেউ আমার চোখের জল দেখতে পাবে না।’’

ব্যক্তিগত জীবন নিয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কী না প্রশ্নের উত্তরে বলেন, ‘‘আমি ভালবাসার ক্ষেত্রে হাল ছাড়ি না। শেষ অবধি চেষ্টা করে যাই। কিন্তু জানি আমার সীমা কত দূর।’’

অর্জুনের সঙ্গে তার প্রেম ভাঙা নিয়ে কোনো মন্তব্য না করলেও সম্পর্ক টিকিয়ে রাখার এই ইঙ্গিত এসেছে মালাইকার কাছ থেকে। 

অর্জুন-মালাইকার সম্পর্কের বয়স ছয় বছর। ২০১৮ সালে মালাইকার ৪৫তম জন্মদিনে নিজের প্রেমের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন অর্জুনকে।

সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে ডেট শুরু করেন মালাইকা। এত বছর একসঙ্গে থাকার পরও তারা বিয়ে করেননি।

মাসখানের ধরে তাদের বিচ্ছেদের খবর ঘুরপাক খাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমে। সম্প্রতি অর্জুন জন্মদিনেও দেখা মেলেনি মালাইকার। তার পর থেকেই বিচ্ছেদ নিয়ে জল্পনা আরো বেড়েছে। 

যদিও মালাইকার ম্যানেজার মালাইকা-অর্জুনের সম্পর্ক ভাঙার খবর অস্বীকার করেছেন। 

বিচ্ছেদ? মালাইকার পোস্ট যে বার্তা দিচ্ছে