১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রবীন্দ্রনাথের প্রয়াণদিবসে ছায়ানটে গীতিনাট্য ‘শ্যামা’

গীতিনাট্যের নাম ভূমিকায় অভিনয় করেন মনীষা সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2026, 11:15 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণদিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হল কবিগুরুর কালজয়ী গীতিনাট্য ‘শ্যামা’।

বৃহস্পতিবার সন্ধ্যায় তানিয়া মান্নানের ‘নেপথ্যকথন’ দিয়ে শুরু হয় ছায়ানটের এ আয়োজন।

প্রেম, ত্যাগ, অপরাধবোধ ও আত্মদানের আখ্যানে নির্মিত এই গীতিনাট্যের নাম ভূমিকায় অভিনয় করেন মনীষা সরকার। বজ্রসেন চরিত্রে ছিলেন দীপ্র নিশান্ত, উত্তীয় চরিত্রে সঞ্জয় বনিক, কোটাল চরিত্রে অর্ণব বড়ুয়া এবং বন্ধু চরিত্রে ইনজামাম উল-হোসেন ইমন।

প্রযোজনাটির সঙ্গীত পরিচালনা করেন এ টি এম. জাহাঙ্গীর এবং সার্বিক পরিকল্পনা ও সজ্জায় ছিলেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়। 

শেষে ছায়ানটের শিল্পীদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।