০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

শিল্পকলায় তিন নির্মাতার মাস্টারক্লাস 'অন্যছবি'

ক্লাস নিচ্ছেন তাওকীর ইসলাম, মেজবাউর রহমান সুমন ও তানিম নূর।

শিল্পকলায় তিন নির্মাতার মাস্টারক্লাস 'অন্যছবি'
শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে 'অন্যছবি' শিরোনামের বিশেষ মাস্টারক্লাস সিরিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Sep 2026, 01:31 AM

Updated : 17 Sep 2026, 02:59 AM

দেশের সমসাময়িক আলোচিত তিন চলচ্চিত্র নির্মাতার পরিচালনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে মাস্টারক্লাস সিরিজ 'অন্যছবি'।  

তরুণ নির্মাতাদের কাজের দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দিতে শিল্পকলা একাডেমির প্রযোজনা ও প্রশিক্ষণ বিভাগের যৌথ উদ্যোগে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মত তিন দিনব্যাপী এই মাস্টারক্লাস সিরিজের আয়োজন করা হয়েছে।   

রোববার সকাল ৯টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে প্রথম ক্লাসটি পরিচালনা করেন আলোচিত চলচ্চিত্র ‘দেলুপি’, ‘সাটিকাপ’ ও ‘সিনপাট’ এর নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম।  

তিনি তরুণ নির্মাতাদের সামনে চলচ্চিত্র নির্মাণের প্রতিটি ধাপ এবং নির্মাণ প্রক্রিয়ার নানা চ্যালেঞ্জ ও তা মোকাবিলার বিভিন্ন দিক তুলে ধরেন। প্রথম দিনের পাঠদান চলে বিকাল ৫টা পর্যন্ত।

শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে 'অন্যছবি' শিরোনামের বিশেষ মাস্টারক্লাস সিরিজ।  

শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে 'অন্যছবি' শিরোনামের বিশেষ মাস্টারক্লাস সিরিজ।

একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক ড্যানিয়েল আফজালুর রহমান এবং প্রশিক্ষণ বিভাগের পরিচালক শাহীন দিল-রিয়াজ কর্মশালা সঞ্চালনা করেন। 

‘ক্রিয়েটিভ ইকোনোমি’ এবং এ সংক্রান্ত কাজে সরকারের বিভিন্ন পলিসি নিয়েও এ সময় আলোচনা করা হয়। 

দিনব্যাপী এ প্রশিক্ষণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিভাগের শিক্ষার্থী ও তরুণ নির্মাতাসহ মোট ৪৬ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

শিল্পকলা একাডেমি জানিয়েছে, সিরিজের বাকি দুটি মাস্টারক্লাস হবে সোম ও মঙ্গলবার। জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ক্লাস দুটি পরিচালনা করবেন ‘রইদ’ ও ‘হাওয়া’ চলচ্চিত্রের পরিচালক মেজবাউর রহমান সুমন এবং ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘উৎসব’ সিনেমার নির্মাতা তানিম নূর।