১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘ঠিক করে হাসো, নাকে হাত দিয়ো না’, ছেলেদের যা যা বলেন কারিনা

সাইফ ও কারিনা চান তাদের দুই ছেলে মানবিক ও সৃজনশীল মানুষ হয়ে বেড়ে উঠুক।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2026, 03:08 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

গাছ লাগানোর সময়ে ছেলেদের সঙ্গে রাখা, নতুন বই কিনে ছেলেদের হাতে তুলে দেওয়াসহ, এ ধরনের অভ্যাস গড়ে তুলতে সচেতন বলিউডের দম্পতি কারিনা কাপুর ও সাইফ আলী খান।

দুজনেই চান, দুই ছেলে তৈমুর আলী খান ও জাহাঙ্গীর আলী খান মানবিক ও সৃজনশীল মানুষ হয়ে বেড়ে উঠুক।

বেড়াতেও গিয়েও কারিনা দুই ছেলেকে কড়া শাসনে রাখেন বলে জানিয়েছেন। কোথাও যাওয়ার পর ছেলেদের ক্যামেরার সামনে দাঁড়ানোর সঠিক ভঙ্গিও শিখিয়ে দেন করিনা নিজেই। 

আনন্দবাজার লিখেছে, কদিন আগে সোশাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন কারিনা।

হিন্দি সিনেমার এই অভিনেত্রীর ওই পোস্টের বক্তব্য, বাবা-মায়েরা বাচ্চাদের বেড়াতে নিয়ে গিয়ে কী কী করেন?

সেখানে কারিনা বলেছেন, প্রথমে তিনি বাচ্চাদের শান্ত হয়ে বসতে বলেন, তার পরে মিষ্টি করে হাসতে বলেন। 

“নাকে যাতে হাত না দেয়, সেটাও শিখিয়ে দেই আর সব বাবা-মায়ের মত।”

ঠিকভাবে ছবি না তুললে পুরস্কার হিসেবে আইসক্রিম পাওয়া যাবে না- এমন হুঁশিয়ারিও বাচ্চাদের দিতে হয় বলে ভাষ্য কারিনার। 

২০১৬ সালে সাইফ-কারিনার প্রথম সন্তার তৈমুরের জন্ম হয়। কারিনা বলেছেন, বয়সের তুলনায় তার বড় ছেলে গম্ভীর প্রকৃতির। 

“সে হয়েছে তার বাবার মতো শান্ত, ধীরস্থির। কিন্তু একসঙ্গে বেড়াতে গেলে মায়ের শাসন থেকে ছাড় নেই তারও।”

ছুরিকাঘাতে গুরুতর হামলার পর হাসপাতালে যাওয়ার সময় সাইফের সঙ্গে ছিল তৈমুর। সে সময় ১০ বছর বয়সী তৈমুরকে সঙ্গে রেখে সাইফ সাহস পেছিলেন বলে জানিয়েছিলেন। 

২০২০ সালে জন্ম হয় জাহাঙ্গীরের। সাইফ-কারিনার এই সন্তানটি জেহ নামে পরিচিত। জেহ তার ভাইয়ের তুলনায় দুরন্ত বলে জানিয়েছেন কারিনা। 

আগে সাইফ ও কারিনার সোশাল মিডিয়ায় তাদের ছেলেদের অনেক ছবি থাকলেও, সাইফের ওপর হামলার পর থেকে সে সংখ্যা কমেছে। 

এছাড়া আলোকচিত্রীদের ক্যামেরার লেন্স থেকে বর্তমানে সন্তানদের আড়ালেই রাখছেন তারা।