১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘মায়া পাখি’ নাটকের নায়ক-নায়িকা অপূর্ব ও নীহা

নাটকটি প্রচার হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

‘মায়া পাখি’ নাটকের নায়ক-নায়িকা অপূর্ব ও নীহা
জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। ছবি: সিএমভির সৌজন্যে

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2026, 11:22 PM

Updated : 26 Aug 2026, 03:39 PM

কোরবানির ঈদ ঘিরে জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নাহার নীহা জুটির ‘মায়া পাখি’ নামের আরও একটি নতুন নাটক আসছে।

নাটকটি প্রচার হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

‘মায়া পাখি’ পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। নির্মাতা জানিয়েছেন, নাটকটির গল্প আবর্তিত হয়েছে মায়া নামের এক তরুণীকে ঘিরে। যে মেয়েটি এই সময়েও এসেও খুব সাধারণ জীবন যাপন করে।

নির্মাতার ভাষ্য, “চরিত্রটিতে হ‌ুমায়ূন আহমেদের গল্পের নায়িকাদের আবহ আছে। সেই মায়ার প্রেমে পড়ে সাদাত নামের এক তরুণ। তাদের গল্পেই এগিয়ে যাবে নাটকটি।”

অভিনেতা অপূর্বের কাছে ‘মায়া পাখি’ বিশেষ একটি কাজ। কারণ, নাটকটির জন্য দীর্ঘ সময় নিয়ে প্রস্তুতি ও শুটিং করেছেন তিনি। এমনকি শুটিংয়ের আগে প্রি-প্রোডাকশন পর্যায়েও যুক্ত ছিলেন।  

অপূর্ব বলেন, “এবারের মায়া পাখি ভিন্ন আবহের গল্প। এমন এক অনুভূতির গল্প, যা দর্শকের মনে মায়া তৈরি করবে। আমাদের দর্শকেরা যে ধরনের গল্প দেখতে অভ্যস্ত, এটি সেখান থেকে আলাদা। গল্পের শেষটা প্রত্যেক দর্শকের হৃদয়ে দাগ কাটবে বলেই বিশ্বাস করি।”

নীহা বলেন, “কাজটি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। কারণ, আমাদের জুটিকে নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। আশা করছি, সেই প্রত্যাশা পূরণ হবে। ব্যক্তিগতভাবে নাটকটি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত।”

জাকারিয়া সৌখিন এই জুটিকে নিয়ে আগে নির্মাণ করেছেন ‘মনদুয়ারী’, ‘মেঘবালিকা’সহ আও কিছু নাটক।

বিজ্ঞপ্তিতে সিএমভি জানিয়েছে, ঈদুল আযহা উপলক্ষে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে বেশ কিছু নাটক।