ইউটিউবে মুক্তি পেল নওয়াজউদ্দিন সিদ্দিকীর রোম্যান্টিক-কমেডি ‘যোগীরা সারা রা রা’ সিনেমার নতুন গান ‘ককটেল’।জি মিউজিকের ইউটিউব চ্যানেল মুক্তি পাওয়া গানটি গেয়েছেন নাকাশ আজিজ ও নিকিতা গান্ধী। জমকালো দৃশ্যের এই গানে নাচতে দেখা গেছে নওয়াজকে। গানটি লিখেছেন বায়ু, সুর দিয়েছেন তানিষ্ক বাগচী।‘যোগীরা সারা রা রা’তে নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে অভিনয় করেছেন নেহা শর্মা। কুশান নন্দী পরিচালিত এ সিনেমা মুক্তি পাবে আগামী ১২ মে।