১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বন্ধু শাকিবের সঙ্গে দেখা ঋতুপর্ণার

শাকিবের সঙ্গে তোলা কয়েকটি ছবি ফেইসবুকে শেয়ার করেছেন ঋতুপর্ণা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 07:36 PM

Updated : 01 Sep 2026, 09:04 PM

ব্যস্ত জীবনে কাজের বাইরে তারকা সহশিল্পীদের একে অন্যের সঙ্গে দেখা সাক্ষাতের সময় সুযোগ কম থাকে। সেই সুযোগ ঘনঘন দেখা দিচ্ছে কলকাতার নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তের ক্ষেত্রে। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে গিয়ে অভিনেতা বন্ধু ফেরদৌস আহমেদের সঙ্গে দেখা হয়েছিল। এবার এই অভিনেত্রীর সঙ্গে দেখা হল ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে। শাকিবের সঙ্গে তোলা কয়েকটি ছবি ফেইসবুকে শেয়ার করেছেন ঋতুপর্ণা।