১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোলাম মামুন আসছে, ‘খুনের দায়ে’ জর্জরিত অপূ্র্ব

অপূর্বর প্রত্যাশা, পরিচালক যে টানটান উত্তেজনার মধ্য দিয়ে গোলাম মামুনের গল্প বলে গেছেন, সেটি দর্শক উপভোগ করবে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 03:10 PM

Updated : 10 Sep 2026, 12:48 PM

‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে যে গোলাম মামুনকে দর্শক পেয়েছিল একজন চৌকস গোয়েন্দা কর্মকর্তা হিসেবে, তাকেই এবার আটক করা হচ্ছে এক আততায়ীকে খুনের দায়ে। নির্মাতা শিহাব শাহীন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে নানা রহস্যের জালে বেঁধে হাজির করছেন তার নতুন ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’ এ। ঢাকায় এক অনুষ্ঠানে রোববার সন্ধ্যায় প্রকাশ হয়েছে সিরিজের ট্রেইলার। কোরবানির ঈদের আগে আগে আগামী ১৩ জুন সিরিজটি আসছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। ‘গোলাম মানুম’ সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছেন সাবিলা নূর। সঙ্গে আরো আছেন ইমতিয়াজ বর্ষণ, ফখরুল বাশার মাসুম, শারলিন ফারজানা, শরীফ সিরাজ, নাজমুস সাকিব। অপূর্বর প্রত্যাশা, পরিচালক যে টানটান উত্তেজনার মধ্য দিয়ে গোলাম মামুনের গল্প বলে গেছে, সেটি দর্শক উপভোগ করবে। 

পুরনো খবর

জয়া, চঞ্চল, মেহজাবিনদের নিয়ে ৬ সিরিজ