২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 06:26 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

মৌলভীবাজার, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৫.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের সোমবারের পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। সারা দেশে রাতের তাপমাত্রা আরো দু’এক দিন একই রকম থাকতে পারে। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ৫.৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ কক্সবাজারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ নিঝুম রোকেয়া রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি শীত মৌসুমে ৫.৪ ডিগ্রি সেলসিয়াসই সর্বনিম্ন তাপমাত্রা। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যৈষ্ঠ কর্মকর্তা গৌতম আচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগে গত ১৬ জানুয়ারি শ্রীমঙ্গলে ৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এছাড়া ১৯৯৫ সালের ৪ জানুয়ারি এবং ২০০৭ সালের ১৭ জানুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে গৌতম জানান। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে রাতে মাঝারি থেকে ঘন কুয়াশা হতে পারে। কিছু এলাকায় আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। সোমবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২০৫ ঘ.