২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু প্রতিশ্র“তি নয়, আফ্রিকাকে নগদ অর্থসাহায্য দেয়া উচিত : বোনো

আফ্রিকার দারিদ্র ও রোগশোকের বিরুদ্ধে লড়াইয়ের জন্য উন্নত দেশগুলো প্রায়শই ভালো ভালো কথা বলেন এবং সাহায্যেরও প্রতিশ্র“তি দেন কিন্তু কাজের বেলায় সেসবের নাম নিশানা খুঁজে পাওয়া যায় না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2007, 03:32 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

 সম্প্রতি দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে যোগ দেওয়া বিশ্ববিখ্যাত রক তারকা বোনো বলেছেন এ কথা। আফ্রিকার রাষ্ট্রগুলোকে দেয়া ঋণ মওকুফ করে তাদের ভবিষ্যত নির্মানে আরো অর্থ সাহায্য দেওয়ার জন্য ধনী রাষ্ট্রগুলোর কাছে তাকিদ জানিয়ে আসছেন বোনো বহুদিন ধরে।

দাভোসের ফোরামে যোগ দেওয়া বিশ্বের বিভিন্ন ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করার পরে গত শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে বোনো বলেন, “ অতীতে ধনী দেশগুলো ঋন মওকুফের অনেক ভাল ভাল প্রতিশ্র“তি দিয়েছে। এখন তা বাস্তবায়নের সময় এসেছে।”

সাংবাদিকদের সাথে আলাপকালে বোনো বলেন, “ বেশ কিছু গুরুত্বপূর্ন  প্রতিশ্র“তি করা হয়েছিল। কিন্তু আপনারা জানেন, যেমনটা হয়ে থাকে, রাজনীতিবিদরা প্রতিশ্র“তি দিয়েই খালাস, বাস্তবায়নের ব্যাপারে তাদের কোন আগ্রহ দেখা যায় না।”

২০০৫ সালে জি৮ গোষ্ঠীর এক সম্মেলনে শিল্পোন্নত দেশগুলো ১৮টি স্বল্প আয়ের দেশের ঋণ মওকুফের ব্যপারে একমত হয়েছিল। একই সঙ্গে তারা ২০১০ সালের মধ্যে আফ্রিকায় ৪৭ বিলিয়ন ডলার সাহায্য দেওয়ার ব্যাপারে প্রতিশ্র“তিবদ্ধ হয়।

“দু’বছর পার হয়ে গেছে। এখন সময়ে এসেছে হিসেব নেওয়ার। যদি ওই প্রতিশ্র“তিগুলো রক্ষা করা না হয়....তাহলে এর কুপ্রভাব পুরো একটা প্রজন্মকে নৈরাশ্যবাদী করে তুলবে। আমি চাই না এমন কিছু ঘটুক। আমি আশাবাদী। ধনী দেশগুলো নিশ্চয়ই কথা রাখবেন এবং আমরা এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবো।”

বোনো জানান, ইতিমধ্যেই ঋণ মওকুফ কর্মসূচীর প্রভাব পরেছে। ২ কোটি আফ্রিকান শিশুর স্কুলে যাওয়ার বন্দোবস্ত করে দিয়েছে এই কর্মসূচী। কিন্তু এটুকুই সব নয়। “আরো অনেক অনেক অনেক কিছু করার আছে।”