২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেখর কাপুরের নয়া কারিশমা

হিন্দি থেকে হলিউডি নানারকম ছবির পরিচালনা-প্রযোজনায় হাত পাকিয়ে এবার কমিক বইয়ের সিরিজ প্রকাশনায় হাত দিতে যাচ্ছেন শেখর কাপুর। এ কাজে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নিকোলাস কেজ, গাই রিচি, জন উ’র মতো অনেক নামী হলিউড তারকা। সিরিজের কাহিনীগুলো রচিত হবে ভারতীয় পুরাণ এর ছায়া অবলম্বনে। মুম্বাই মিরর পত্রিকা জানিয়েছে এ খবর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2007, 03:17 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

দস্যু ফুলন দেবীর কাহিনী নিয়ে ‘ব্যান্ডিট কুইন’ ছবি বানিয়ে ভারত জুড়ে সারা ফেলেছিলেন শেখর কাপুর। বছর কয়েক আগে ‘এলিজাবেথ’ ছবির জন্য অস্কার নমিনেশন পাওয়ার সুবাদে আন্তর্জাতিক অঙ্গনেও তিনি  এখন সুপরিচিত। ফলে তার এই চমৎকার উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের কাছ থেকে সাড়া পেতে বিশেষ অসুবিধে হচ্ছে না। রক গ্র“প ডুরান ডুরানও তার সঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন শেখর কাপুর।

রিচার্ড ব্রানসন এর ভার্জিন কমিকস থেকে প্রকাশিত হবে কমিকস বইগুলো। শেখর কাপুর ওই প্রকাশনা সংস্থার সহ-প্রতিষ্ঠাতা।

এরই মধ্যে নিকোলাস কেজ আর গাই রিচি লেখায় মনোনিবেশ করেছেন।  ‘ফেস অফ’ আর ‘মিশন ইম্পসিবল টু’ এর বিখ্যাত পরিচালক জন উ ও একটি গল্পে হাত দিয়েছেন।

এইসব তারকাদের লেকা কমিক বইগুলো এ বছরই ভারত থেকে প্রকাশিত হবে।

তার এই অভিনব প্রকল্প সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কাপুর বলেছেন, ‘ পশ্চিমে ব্যাটম্যানস আর সুপারম্যানস পুরো কমিক বইয়ের শিল্পটাকে শাসন করছে। এটা দেখেই আমি ভাবলাম, ভারতীয় পুরাণ নিয়েও তো আমরা এমন কিছু করতে পারি।’

প্রকাশনা সংস্থাটি ইতিমধ্যেই এ সিরিজের শতাধিক বইয়ের শিরোনাম আগাম জানিয়ে দিয়েছে।