১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দক্ষ জনশক্তি তৈরিতে ১০ মিলিয়ন ডলার দিচ্ছে কোইকা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থার মন্ত্রণালয়ের সচিব মো, রুহুল আমিন এবং কোইকার কান্ট্রি ডিরেক্টর তাইয়ং কিম বুধবার এ বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2024, 07:01 PM

Updated : 26 Aug 2026, 09:58 AM

চট্টগ্রামে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আধুনিকায়নে ১০ মিলিয়ন ডলার দিচ্ছে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি-কোইকা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থার মন্ত্রণালয়ের সচিব মো, রুহুল আমিন এবং কোইকার কান্ট্রি ডিরেক্টর তাইয়ং কিম বুধবার এ বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীও এ সময় উপস্থিত ছিলেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, এ প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে কোইকা চট্টগ্রামের বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি আধুনিকায়ন ও চাহিদা নির্ভর দক্ষ জনশক্তি গড়তে আর্থিক সহায়তা করবে। 

“আমি আশা করি, এ প্রকল্প সঠিক সময়ে সুষ্ঠুভাবে বাস্তবায়নের মাধ্যমে আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো আরো যুগপোযোগী হবে। পাশাপাশি কোরিয়াসহ অন্যান্য দেশে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনবলের কর্মসংস্থানের নিশ্চিত সুযোগ তৈরি হবে।”