১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আরিফ হোসেন খান

হুসনে আরা শিখা রাজশাহীতে বদলি হওয়ায় সেই দায়িত্বে আনা হল আরিফ হোসেন খানকে।

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আরিফ হোসেন খান
আরিফ হোসেন খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2025, 07:17 PM

Updated : 26 Aug 2026, 11:45 AM

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হয়েছেন নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

কেন্দ্রীয় ব্যাংকের কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস বিভাগ বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে। 

এতদিন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ছিলেন হুসনে আরা শিখা। তিনি রাজশাহীতে বদলি হওয়ায় আরিফ হোসেন খানকে সেই দায়িত্ব দিল বাংলাদেশ ব্যাংক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাকত্তর করে ১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসাবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন আরিফ হোসেন খান।

তার সঙ্গে সহকারী মুখপাত্র হিসাবে কাজ করবেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী ও ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনে এন্ড পাবলিকেশনের পরিচালক সাইদা খানম।