সরানো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদকে
অন্তর্বর্তী সরকারের সময়ে দুই বছরের জন্য এ দায়িত্ব পেয়েছিলেন তিনি।
মেয়াদ শেষের ১০ মাস আগেই সরানো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ আক্তার হোসেনকে।
আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন অর্থনীতির সাবেক এই শিক্ষক বলে বুধবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে বাংলাদেশ ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ ১০ সেপ্টেম্বর থেকে বাতিল করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১ জুলাই দুই বছরের জন্য চুক্তিতে প্রধান অর্থনীতিবিদের দায়িত্ব পেয়েছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অর্থনীতি বিভাগের অধ্যাপক আক্তার হোসেন। এ হিসাবে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের জুন মাসে।
গত ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে সরকার গঠন করে বিএনপি।
এর পরের সপ্তাহে ২৫ ফেব্রুয়ারি গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে বেছে নেয় সরকার।
আরও পড়ুন
