বাংলাদেশের ৫৩ বাজেটের পথরেখা
স্বাধীনতা পরবর্তী সময়ে সামরিক থেকে গণতান্ত্রিক বিভিন্ন সরকারে ১৪ জন অর্থমন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ৫২টি বাজেট উপস্থাপন করেছেন এর আগে।
স্বাধীন বাংলাদেশে তাজউদ্দিন আহমেদ ৭৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা করে ১৯৭২ সালে যে যাত্রার সূচনা করেছিলেন, সেই পথ ধরে বাংলাদেশের ৫৩তম বাজেট নিয়ে আসছেন আবুল হাসান মাহমুদ আলী, যার আকার হবে প্রায় আট লাখ কোটি টাকা।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের এই বাজেট প্রস্তাব তুলে ধরবেন অর্থমন্ত্রী; তা পাস হবে ৩০ জুন। ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।
অর্থমন্ত্রী হিসেবে এটি হবে মাহমুদ আলীর প্রথম বাজেট। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের টানা ষোড়শ বাজেট।
স্বাধীনতা পরবর্তী সময়ে সামরিক থেকে গণতান্ত্রিক বিভিন্ন সরকারে ১৪ জন অর্থমন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি (অর্থ উপদেষ্টা অথবা সামরিক আইন প্রশাসকসহ) ৫২টি বাজেট উপস্থাপন করেছেন এর আগে।
তিন মেয়াদে সর্বোচ্চ বারোটি করে বাজেট দেওয়ার রেকর্ড রয়েছে দুই প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবং আবুল মাল আবদুল মুহিতের।
অর্থমন্ত্রী মাহমুদ আলী তার এবারের বাজেটের শিরোনাম ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার’।
বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। সংশোধনে তা ৭ লাখ ১৪ হাজার ৪১৮ কোটি টাকায় নেমে এসেছে।
বাংলাদেশের ৫৪ তম বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার হতে পারে বলে আভাস এসেছে।
