২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

চুয়েটের সামনে পোড়ানো হলো বাস

ফায়ার সার্ভিসের সদস্যরা সেই আগুন নিভিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2024, 12:44 AM

Updated : 23 Apr 2024, 12:44 AM

বাস চাপায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীর মৃত্যুর পর শিক্ষালয়টির সামনের সড়কে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 

সোমবার রাত ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এ আগুন দেওয়া হয়। 

ফায়ার সার্ভিসের চট্টগ্রামে অঞ্চলের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে চুয়েট সংলগ্ন সড়কে ‘শাহ আমানত' নামে একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশন থেকে দুইটি গাড়ি গিয়ে আগুন নেভায়।

Image

শান্ত সাহা (বাঁয়ে) ও তৌফিক হোসেন

সোমবার বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই চুয়েট শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত আরেক শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুরানো খবর:

চুয়েটের ২ শিক্ষার্থীর প্রাণ গেল সড়কে

নিহতরা হলেন, চুয়েট পুরকৌশল বিভাগের ২০তম ব্যাচের শান্ত সাহা ও ২১তম ব্যাচের তৌফিক হোসেন।

রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, ওই শিক্ষার্থীদের মোটরসাইকেলের সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।