১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আচরণবিধি: এম এ লতিফের ব্যাখ্যা তলব

রোববার সকাল ১১টায় সশরীরে হাজির হয়ে বা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

আচরণবিধি: এম এ লতিফের ব্যাখ্যা তলব

চট্টগ্রামে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2023, 09:51 PM

Updated : 21 Dec 2023, 11:18 PM

গণসংযোগের সময় যানজট সৃষ্টির অভিযোগে চট্টগ্রাম-১১ আসনের আওয়ামী লীগ প্রার্থী এম এ লতিফকে ব্যাখ্যা দিতে বলেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম মহানগর দায়রা জজ আঞ্জুমান আরা চিঠি দিয়ে এ বিষয়ে ব্যাখ্যা চান।

চিঠিতে বলা হয়, “১৯ ডিসেম্বর নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে আপনি নগরীর ব্যস্ততম কদমতলি ডিটি রোডের সড়কের এক পাশে অবস্থানের কারণে যানজটের সৃষ্টি হয়, যাতে জনগণ মারাত্মক ভোগান্তিতে পড়ে।”

এতে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এ বিধি ৬ (১) (ঘ) বিধান লঙ্ঘন হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ওই বিধান অনুযায়ী কেন শাস্তির সুপারিশ করা হবে না তা জানাতে রোববার বেলা ১১টায় সশরীরে হাজির হয়ে বা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে প্রার্থী এম এ লতিফকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে এম এ লতিফকে ফোন করা হলেও তিনি তাতে সাড়া দেননি।