১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জঙ্গল ছলিমপুরে ছেলের হাতে বাবা খুন

ঘটনার পর ছেলে সাইফুল্লাহ পালিয়েছে, বলছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2026, 10:24 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

চট্টগ্রামের জঙ্গল ছলিমপুরে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে এক ব্যক্তির খুনের তথ্য দিয়েছে পুলিশ।

শনিবার বিকালে ছলিমপুরের ছিন্নমূল এলাকার ৫ নম্বর সমাজে এ ঘটনা ঘটে বলে সীতাকুণ্ড থানার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সোহেল রানা জানিয়েছেন।

নিহত নুর উল্লাহর (৬৩) বাড়ি কক্সবাজারের মহেশখালীতে। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে জঙ্গল ছলিমপুরে থাকছিলেন।

এসআই মো. সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে পারিবারিক বিরোধের জেরে ছেলে সাইফুল্লাহ বাবা নুর উল্লাহকে ছুরিকাঘাত করেন। তখন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ঘটনার পর ছেলে সাইফুল্লাহ পালিয়েছে, বলছে পুলিশ।